Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আগে মানুষ হও , তিনি আগে বলতেন, যদি তোমরা সূফী, আবেদ বা দরবেশ হতে চাও, তাহলে এখানে নয় বরং এর জনা অন্যত্র চলে যাও। এগুলো বানানোর খানকাহর অভাব নেই। কিন্তু যদি মানুষ হতে চাও, তাহলে এখানে চলে আসো। কেননা, এখানে মানুষ বানানো হয়। মুসলমান, আলেম বা দরবেশ হওয়ার সাধনা তো অত্যন্ত উচ্চ সাধনা । এর আগে মানুষ হও । জীব-জন্ত্রর কাতার থেকে বের হয়ে আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো । আর মানুষ ততক্ষণ পর্যন্ত “মানুষ' হতে পারে না, যতক্ষণ না সে ইসলামের সামাজিক বিধি-বিধানের উপর আমুল করে। এ সম্পকী় শিষ্টাচার মেনে চললেই মানুষ “মানুষ' হতে পারবে । জন্ত তিন প্রকার ইমাম গাযালী (রহ.) এহইয়াউ উলুম নামক গ্রন্থে লিখেছেন, জন্ত্র তিন প্রকার। প্রথমত যেগুলো মানুষকে শুধু উপকৃত করে, ক্ষতির ঘটনা তাদের দ্বারা ঘটে না। ঘটলেও একেবারে হাতেগোনা । যেমন- গরু, ছাগল ইত্যাদি । এগুলো মানুষকে দুধ দেয় । দুধ বন্ধ হয়ে গেলে মানুষ এগুলো জবাই করে খায় সুতরাং নিজেদের প্রাণ দিয়ে হলেও এরা মানুষের উপকার করে। দ্বিতীয়ত, ওই সকল জন্ত্র, যেগুলো মানুষের শুধুই ক্ষতি করে। উপকার সাধারণত তারা করে না। যেমন, সাপ, বিচ্ছু ইত্যাদি। এগুলো মানুষ দেখলেই ছোবল মারে। তৃতীয়ত, ওই সকল জন্ত যেগুলো মানুষের উপকার করে না, ক্ষতিও করে না। যেমন বনশিয়াল, বাগডাশা ইত্যাদি । এগুলো মানুষের উপকার করে না, আবার ক্ষতিও করেনা। তারপর তিনি বলেন, হে মানুষ! তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সকল জস্তর চেয়ে তোমার মর্যাদা বেশি । তুমি যদি “মানুষ' হতে না পার, তাহলে কমপক্ষে প্রথম শ্রেণীর জন্ত হও। অর্থাৎ গরু-ছাগলের মত মানুষের উপকারী হও । কারো ক্ষতি করো না। এও যদি না পার, তাহলে তৃতীয় শ্রেণীর জন্ত হও। কারো উপকার করো না, ক্ষতিও করো না। যদি তুমি দ্বিতীয় শ্রেণীর জস্তর মত মানুষকে কষ্ট দাও, তাহলে তোমার মাঝে আর সাপ-বিচ্ছুর মাঝে কোনো পার্থক্য নেই। আমি মানুষ দেখেছি মুসলিম-অমুসলিমের পার্থক্য নির্ণয়ের আগে মানুষকে "মানুষ" হিসাবে বিচার করো। দরবেশ ও সাধারণ মানুষের পার্থক্য এরও পরে করো । সর্বপ্রথম মানুষ ৬/৩/৬/./] 1৬011140০0৬

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।