Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

সে তোমার উপরকারী বন্ধু এ হাদীসের মধ্যে উভয়ের জন্য শিক্ষা রয়েছে। যে ভুল ধরিয়ে দেয় তার জন্য এবং যার ভুল ধরা হয় তার জন্যও । যে ভুলটি ধরা হয়েছে, সেই ভুলটি শোধরে নেয়াই কাম্য । যিনি ভুল ধরেছেন, তার উপর মনে কষ্ট নেয়া উচিত নয়। এটাই এ হাদীসের শিক্ষা । এজন্যই এক মুযিনকে অপর মুমিনের জন্য আয়না বলা হয়েছে। উপমাটা এখানে আয়নার সঙ্গে দেয়া হয়েছে। আয়নার সামনে দপ্তায়মান ব্যক্তিটিকে "আয়না" তার চেহারার দাগের কথা বলে, এতে সে খুশি হয়, অসন্তষ্ট হয় না। দাগ মোছার সুযোগ পেয়ে সে আয়নাকে মনে. করে উপকারী বন্ত্র। অনুরূপভাবে একজন মুমিন যখন অপর মুমিন ভাইয়ের দোষ ধরিয়ে ডুবে, তখন দোষ কেন ধরা হয়েছে- এবূপ আপত্তি ও গোস্বা প্রকাশ করা যাবে না। বরং মনে করতে হবে, এ ব্যক্তি তো আমার উপকার করেছে । আমার দোষের কথা বলেছে, এখন আমি শুদ্ধ হওয়ার সুযোগ পাবো । নিজের দোষটা দূর করার চেষ্টা করতে পারবো । যেসব উলামায়ে কেরাম ভুল ধরেন, তাদের উপর আপত্তি কেন? বর্তমানে মানুষ উল্টো পথে চলেছে। তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আপত্তি তুলছে যে, “উলামায়ে কেরাম মানুষকে কাফের-ফাসেক বানিয়ে দেয়। কাফের-ফাসেক বিদআতি বানানোর ঠিকাদারি যেন উলামারা নিয়েছে। তারা অহরহ মানুষকে এসব ফতওয়া দিয়ে যাচ্ছে! উলামায়ে কেরামের বিরুদ্ধে অনেকের এই অভিযোগ বর্তমানে খুব বেশি শোনা যায়। এর জবাবে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) বলেন, উলামায়ে কেরাম কাউকে কাফের-ফাসেক বা বিদআতি বানায় না। বরং কেউ কুফরির কাজ করলে তাকে বলে, তুমি কুফরি করেছ। বিদআতিকে বলে, তোমার এ কাজ বিদআত । ফাসেককে বলে, তোমার এ কাজটা কবীরা গুনাহ। আয়না যেমনিভাবে মানুষের চেহারার দাগের কথা বলে দেয়, উলামায়ে কেরামও তেমনিভাবে তোমাদের দোষের কথা বলে দেয়। আয়নাকে তো খারাপ বলো না; বরং উপকারী বলো, কিন্তু উলামায়ে কেরামকে কেন খারাপ বলো? তাদেরকে তো খারাপ না বলে উপকারী বলা উচিত। চিকিৎসক রোগ ধরিয়ে দেন, রোগী বানান না যেমন, অনেক সময় রোগী জানে না, তার রোগ কী? তাই সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে দেয়, তোমার মাঝে এ রোগ আছে। এজন্য ভজ//1৬0910],০9

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।