Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী কৌশল বিনিময় করলেন। কিছুক্ষণ সেখানে বসলেন । ইত্যবসরে খাজা সাহেবের উপস্থিতিতেই হাকীম জিয়া উদ্দীন (রহ.) ইন্তেকাল করলেন। খাজা সাহেব (রহ.) মন্তব্য করলেন, হাকীম জিয়া উদ্দীনকে আল্লাহ্‌ করুল করেছেন। তিনি তাকে মর্যাদাবান করে নিজের কাছে নিয়ে গিয়েছেন। এ ছিলো আমাদের বুযুর্গদের নমুনা । তাদের গোস্বা-ভালোবাসা সব আল্লাহ্‌র জন্যই হতো। হযরত আলী (রা.)-এর গোস্বা হযরত আলী (রা.)-এর একটি ঘটনা । এক ইহুদী একবার রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে কটুক্তি করে বসলো । আলী (রা.) তা শুনে ফেললেন। তিনি ইহুদীকে আছাড় দিয়ে তার বুকের উপর উঠে বসলেন। পালাবার পথ না পেয়ে ইহুদী আলী (ো.)-এর মুখে থুতু মেরে বসলো । এ অবস্থার সম্মুখীন হয়ে আলী (রা.) সঙ্গে-সঙ্গে ইহুদীকে ছেড়ে দিয়ে দীড়িয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, "আপনি এ কী করলেন? ইহুদী তো আপনার সঙ্গে ছিগুণ হঠকারিতা দেখিয়েছে। উচিত তো ছিলো তাকে ভালোভাবে মারধর করা ।" তিনি উত্তর দিলেন, ব্যাপার হচ্ছে, ইহুদী যখন আমার প্রিয় নবী (সা.) সম্পর্কে কটুক্তি করেছিলো, তখন তাকে শাস্তি দিয়েছিলাম নবীজী (সা.)-এর শানে গোস্তাখি করার কারণে । তখনকার গোস্বা আমার নিজস্ব স্থার্থসিদ্ধির জন্য ছিলো না। বরং ছিলো রাসূলুল্লাহ (সো.)- এর সম্মান রক্ষার নিমিত্তে। কিন্ত যখন সে আমাকে থুতু মারলো, তখন আমার ক্ষিপ্ততার মাঝে নিজের স্বার্থও জড়িত হয়ে গিয়েছিলো । নিজের জন্য প্রতিশোধ নেয়ার মানসিকতা আমার মাঝে চলে এসেছিলো | তখন আমি ভাবলাম, নিজের স্বার্থে আঘাত এলে প্রতিশোধ নেয়া ভালো নয়। নবীজী (সা.)-এর আদর্শ তো এমন ছিলো না, তিনি নিজের জন্য কারো থেকে প্রতিশোধ নেননি । তাই তাকে মুক্তি দিয়ে দিলাম। একেই বলে ভারসাম্যপূর্ণ গোস্বা। যৌক্তিক কারণে ক্ষুব্ধ হলেন, আবার প্রয়োজনের মুহূর্তে গোস্থাকে নিয়ন্ত্রণ করে নিলেন। ইছুদীকেও ছেড়ে দিলেন। এদের সম্পর্কেও বলা হয়েছে- 4 ১৬ 3৮ ৩? 0৬ “আল্লাহ্‌র সীমানার সামনে তারা নিজেকে নিয়ন্ত্রণ করে নিতেন। হযরত উমর (রা.)-এর ঘটনা রাসূলুল্লাহ (সা.)-এর চাচা আব্বাস (রা.)-এর “পরনালা' সংক্রান্ত তার একটি ঘটনা প্রসিদ্ধ আছে। আব্বাস (রা.)-এর বাড়ি ছিলো মসজিদে নববীর ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।