Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬২. ইসলাহী খুতুবাত অনুযায়ী আমল না করেন, তবুও তিনি সাধারণ মানুষের কাছে সম্মানের পাত্র। কারণ, আল্লাহ তাআলা তাকে ইল্ম দান করেছেন। এ হিসাবে তার একটা মর্যাদা আছে। যেমন আল্লাহ তাআলা পিতা-মাতার ক্ষেত্রে বলেছেন- ১৬1০ 4 ৩৫ ০৫ 5 ৬ ০৪ এ এ এঞ্জে 2৮ এ মির $$ পা পাঠিত - ৩০৯ এ ৪৮৩০ এ “পিতা-মাতা যদি মুশরিক হয়, তবে শিরক-বিষয়ে তাদের নির্দেশ মানবে না। কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে ।" -স্রা লুকমান : ১৫) কেননা, পিতৃত্‌ ও মাতৃত্ব সম্মান অবশ্যই বজায় রাখতে হবে। সুতরাং তোমাদেন্স পক্ষ থেকে তাদেরকে অবজ্ঞা করার কোনোই অবকাশ নেই৷ তেমনি একজন আলেমের ইল্মের কারণে তার সম্মানের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে । তার মাঝে ক্রটি থাকলে হেয় করা যাবে না, বরং তখন তার জন্য দু'আ করতে হবে। হযরত আশরাফ আলী থানভী রেহ.) আলেমগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, স্বত্বাগতভাবে ইল্ম কোনো বস্ত্র নয় বা কোনো কাজে আসে না- যতক্ষণ না তার সঙ্গে আমল থাকে । পাশাপাশি তিনি একথাও বলেছেন, আমার অভ্যাস হলো, যখনই আমার নিকট কোনো আলেম আসেন, যদিও তার সম্পর্কে আমি জানি যে, তিনি অমুক-অমুক খারাপ কাজে -অভ্যন্ত, তবুও যেহেতু তার কাছে ইল্ম আছে, তাই তাকে আমি সম্মান করি। ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো 'মোল্লা-মাওলানাদের অবস্থা অশোচনীয়।' “তাদের অবস্থা অত্যন্ত করুণ ।' এ জাতীয় অপপ্রচার বর্তমান সমাজের ফ্যাশন হয়ে দীড়িয়েছে। এসব অপপ্রচার বিজাতিদের সৃষ্টি । কারণ, বিজাতিরা ভালো করেই জানে, ওলামায়ে কেরামকে অপাংক্তেয় করতে না পারলে মুসলিম জাতিকে বিপথগামী করা যাবে না। ওলামায়ে কেরামের সঙ্গে সাধারণ মুসলমানের যে ঘনিষ্ঠতা আছে, তার মাঝে ফাটল ধরাতে পারলেই পুরণ হবে আমাদের রঙিন স্বপ্র। তখনই সম্ভব হবে এজাতিকে পশুর পালের ষত যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরানোর । এ জাতি তখন আমাদের করুণার পাত্র হয়ে বেচে থাকবে। এ প্রসঙ্গে আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, ছাগল-ভেড়াকে যখন তাদের দলচ্যুত করে দিলো, তখনই হিংস্রপ্রাণীদের জিভে পানি এসে গেলো। ৬/৩/৬/./] 1৬ 01)114,0০0০৬

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।