Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আশরাফ আলী থানভী (রেহ.) এ জাতীয় ঘটনার তাৎপর্য বোঝানোর উদ্দেশ্যে একটি ঘটনা বলেছেন। হায়দারাবাদের এক নবাবের ঘটনা । একবার তিনি মন্ত্রীর দাওয়াতে তার বাড়িতে গিয়েছিলেন। মন্ত্রী সাহেবের শিশু-সন্তান ছিলো। নবাব সাহেবের অভ্যাস ছিলো শিশুদেরকে চটিয়ে দেয়া। তাই তিনি শিশুটির কান মলে দিলেন। এতে শিশুটি ভীষণ রেগে গেলো এবং নবাব সাহেবকে গালি দিয়ে বসলো। ঘটনাটি মন্ত্রীর চোখের সামনেই ঘটলো । তাই তিনি খুব বিচলিত হলেন। মনে-মনে ভাবলেন, না-জানি আজ আমার ও সন্তানের কী অবস্থা হয়। নবাবের শাস্তির ভয়ে মন্ত্রী একেবারে ঘাবড়ে গেলেন। এ থেকে নিস্তার পাওয়ার জন্য এবং নবাবের প্রতি নিজের বিশ্বস্ততা প্রকাশের জন্য তিনি তরবারি বের করে বললেন, জাহাপনা! আমার এ সন্তান আপনার সঙ্গে মহা অন্যায় করেছে । আমি এখনি তার মাথা কেটে ফেলবো । নবাব সাহেব বললেন, না তুমি তরবারি নামাও। শিশুটিকে আমার দারুণ ভালো লেগেছে। আমার মনে হয়েছে, শিশুটি খুব দুরস্ত, মেধাবী ও আত্মমর্যাদাশীল হবে। এক কাজ করো, এর পড়ালেখার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থা করো। এই বলে তিনি টির জর হি বুতিিদিস যাবত শা দেয়ার বৃত্তি'। ঘটনাটি উল্লেখ করার পর হযরত থানভী (রহ.) বললেন, নবাব সাহেবকে গালি দেয়ার কারণে শিশুটি বৃত্তি পেলো । এখন তুমিও যদি মনে করো যে, আমি নবাব সাহেবকে গালি দেবো আর বৃত্তি পাওয়ার সুযোগ নেবো। বলা বাহুল্য, তখন তোমার. এ কাজটি হবে নির্বদ্ধিতার কাজ। কারণ, এর ফলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে । হয়ত মাথাটাও খোয়াতে হবে! মূলত নবাব সাহেবের ঘটনাটি আইনের বন্ধন থেকে মুক্ত ছিলো। এ ছিলো তার বদান্যতার বহিঃপ্রকাশ । আইন তো হলো, গালি দিলে শান্তি ভোগ করা। অনুরূপভাবে বিশেষ কোনো আমলের কারণে যদি আল্লাহ্‌ কাউকে মাফ করে দেবেন। এটা হবে আল্লাহ্‌র রহমতের বহিঃপ্রকাশ । ৩5 ৬৯০ ০5 (৯ আল্লাহ্‌র রহমত তো সীমাহীন। কিন্ত আইনের কথা হলো, গুনাহ করলে তিনি শাস্তি দেবেন। সুতরাং আইনের প্রতি যত নিতে হবে। আল্লাহ্‌ যদি কারো উপর আইন প্রয়োগ করেন, তাহলে তা অন্যায় হবে না। ৬/৩/৩/./4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।