Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, তোমার খেদমতের কারণে তোমাকে মাফ করা হয়নি; বরং ক্ষমা করা হয়েছে অন্য কারণে । তাহলো দুনিয়াতে থাকাকালীন একদিন তুমি লিখছিলে, (তখনকার যুগে কাঠের কলম দিয়ে লেখা হতো এবং দোয়াত থেকে বারবার কালি নিতে হতো) তোমার কলমটাকে তুমি দোয়াত থেকে যখন উঠিয়েছিলে, তখন একটি মাছি এসে তোমার কলমের ডগায় বসেছিলো এবং কালি চুষে-চুষে খাচ্ছিলো । এ অবস্থা দেখে তুমি তখন ভেবেছিলে যে, হয়তোবা মাছিটি পিপাসার্ত। এ ভেবে তুমি কিছুক্ষণের জন্য লেখা বন্ধ রেখেছিলে, যেন মাছিটি তার পিপাসা নিবারণ করতে পারে। এ কাজটি তুমি একমাত্র আমার জন্যই করেছিলে । তোমার কাজটিতে ইখলাস ছিলো এবং আমার প্রতি ভালোবাসার প্রকাশ ছিলো, তাই তোমার এ আ'মলটি আমার কাছে ভালো লেগেছে। আর এজন্যই তুমি ক্ষমা পেয়ে গেছো । সৃষ্টির সেবার নাম তাসাউফ এ প্রসঙ্গে কবি চমণ্ডকার বলেছেন_ তি ৯১৮ 5 টা ৩০ 05 ০০০৪ 7 ৩৪ তাসবীহ, জায়নামায আর জুব্বার নাম তরীকত নয়, বরং খেদমতে খালক তথা সৃষ্টির সেবার নাম তরীকত। মূলত কোনো বান্দা যখন আল্লাহকে ভালোবাসে, তখন আল্লাহ্‌ও তাকে ভালোবাসেন। ফলে আল্লাহ তাআলা তার অন্তরে সৃষ্টির মহব্বত ঢেলে দেন, যার কারণে মানুষের প্রতি, এমনকি জীব-জস্তর প্রতিও তার অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে যায়। আল্লাহ্‌ নিজ সৃষ্টিকে ভালোবাসেন মানুষ যদি একটি পাথরও বানায়, তাহলে সেটার প্রতি তার অন্তরে মহব্বত তৈরি হয়ে যায়। এবার একটু ভাবুন, আল্লাহ্‌র সৃষ্টি, যেগুলো তিনি নিজেই সৃষ্টি করেছেন। সুতরাং নিজের সৃষ্টির প্রতি ভালোবাসা থাকাটাই যুক্তিযুক্ত । কাজেই আল্লাহকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। ৬/৬/৬/./৬01)140০0

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।