Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

০ 'আজ আমি স্বপ্র দেখেছি। স্বপ্নে জান্নাত দেখেছি। জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি। তুমি আমার আগে-আগে হেঁটে যাচ্ছিলে। বিলাল হাবশী। গোটা আরব যাদেরকে অবজ্ঞার চোখে দেখে, ঘৃণার চোখে দেখে, সেই তাকেই মহানবী (সা.) জিজ্ঞেস করছেন, আমার আগে তুমি জান্নাতে গেলে কীভাবে? বিলাল বিনয়ের সঙ্গে উত্তর দিলেন : ইয়া রাসূলাল্লাহ! এমন কি-ই বা আমল আছে আমার। অবশ্য একটা আমল আমি নিয়মিত করি, দিনে বা রাতে যখনই অযু করি দু'রাকাত “তাহিয়্যাতুল অযু" নামায পড়ি।' রাসূল (সা.) বললেন, 'এটাই। এরই বরকতে তুমি এত বড় সম্মান লাভ করেছ।' [সহীহ বুখারী, বাবু ফযিলাতুত্ুহুর বিল্লাইলি ওয়ান্‌ নাহার ওয়া ফায্লিস সালাতি বা'দাল অযু] বিলাল (রো.) রাসূল (সা.)-এর আগে কেন? অনেক সময় মনে প্রশ্ন জাগে, হযরত বিলাল রাসূল (সা.)-এরও আগে চলে গেলেন। এটাও কি সম্ভব! রাসূল (সা.)-এর আগে তো কেউ যেতে পারে না! হযরত বিলাল রাসূল (সা.)-এর আগে-আগে চলেছেন। এর অর্থ এই নয় যে, তার মর্যাদা রাসূল (সা.)-এর চাইতে বেশি৷ প্রকৃত ঘটনা হলো, রাসূল (সা.) যখন কোথাও যেতেন, তখন বিলাল (রা.) এর অভ্যাস ছিলো তিনি আগে-আগে হাটতেন। রাসূল (সা.)-কে পথ দেখিয়ে দেয়ার উদ্দেশ্যে তিনি এমনটি করতেন। তার হাতে সবসময় একটি ছড়ি থাকতো । রাস্তায় কষ্টদায়ক কিছু থাকলে সরিয়ে দিতেন। আর আগপিছ লক্ষ্য রাখতেন, যেন অজ্ঞাত কোনো দুশমন রাসূল (সা.)-কে হামলা করতে না পারে। দুনিয়াতে যেহেতু হযরত বিলাল সর্বদা রাসূল (সা.)-এর সামনে থাকতেন, তাই স্বপ্রেও সেটাই দেখানো হয়েছে। ইঙ্গিত দেয়া হয়েছে, দুনিয়াতে তুমি আমার হাবীব (সা.)-কে হেফাযতের লক্ষ্যে আগে আগে চলতে, জান্নাতেও তোমাকে সামনে রাখবো- হে বিলাল! এটা বিলালের জন্য এক মহান পুরস্কার আল্লাহ্‌র পক্ষ থেকে। এ কারণেই রাসূল (সা.) জান্নাতে বিলালের পদধ্বনি নিজে আগে শুনতে পেয়েছেন। ৬/৩/৬/./] 1৬01140০0০৬

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।