Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত ১২৫ যার মর্জিমতো হয়, কোনো কাজ যার মনের বিপরীত হয় না? প্রশ্বকারী বিস্ময়ঝরা সুরে বললো, এ ধরনের অবস্থা তো নবীদেরও হত না। কারণ, সব বিষয় নবীদেরও মন মতো হয় না। বরং কোনো-কোনো কাজ তাদের মনের বিপরীতেও হয়। অথচ আপনি কিনা বলছেন, সকল কাজ আপনার মর্জি অনুযায়ী হয়- এটা কীভাবে সম্ভব? বুযুর্গ উত্তর দিলেন, আমার মর্জিকে আমি আল্লাহ তাআলার মর্জির অনুগত বানিয়ে নিয়েছি। আল্লাহ্‌র মর্জি আমার মর্জি। তার ইচ্ছা আমার ইচ্ছা। পৃথিবীর সকল কাজ আল্লাহ্র ইচ্ছা ও মর্জি অনুযায়ী হয়। আর আমি তো নিজসত্তা থেকে “আমি' শব্দ মিটিয়ে দিয়েছি। সুতরাং প্রতিটি কাজ আমার মর্জি অনুযায়ী হচ্ছে। যেহেতু তা আমার আল্লাহ্‌র মর্জি অনুযায়ী হয়। এজন্যই আমি সবসময় বেশ সুখী ও আনন্দিত। বুযুর্গদের আত্মপ্রশাস্তি বুযুর্গরা সব সময় প্রশান্তিতে থাকেন। যেমন সুফিয়ান সাওরী (রহ.) বলেন, দুনিয়ার রাজা-বাদশাহরা যদি আমাদের স্থিরতা ও প্রশান্তির খোঁজ পায়, তাহলে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের শাস্তি ছিনিয়ে নিতে আসবে এবং এই প্রশান্তি ও স্থিরতা বিলিয়ে দাও । কিন্ত এই প্রশান্তি ও স্থিরতা তো অর্জনের বিষয়- বিনাকষ্টে পাওয়ার বিষয় নয়। এরজন্য প্রয়োজন সৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে আল্লাহ্‌র কাছে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেয়া । সারকথা প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সঙ্গে মার্জিত ব্যবহার হতে হবে একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য । লোকদেখানো বা প্রথা পালনের উদ্দেশ্য এক্ষেত্রে মোটেও থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বিষয়ের উপর আমল করার তাওফীক দান করুন। আমীন। লজ রর ৯ 2:৮৪ 2০০০ পা - 0050 9 এ] এ 0 929 2) ৬/৬/৬/./৬1)140০0

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।