Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

__ ইসলাহী খুতুবাত ৯৭ একটি ছুটকি একটি চুটকি মনে পড়ে গেলো। ভারতে একজন গায়ক ছিলো। একবার সে হজ্বে গেলো । হজ্ব সম্পাদনের পর মক্কা থেকে মদীনার দিকে যাচ্ছিলো । পথিমধ্যে কোনো এক মনঘিলে অবস্থান করলো, সে যুগে বিভিন্ন মনযিল ছিলো । মুসাফিররা সেসব মনধিলে রাতযাপন করতো । পরের দিন একেবারে ভোরে যাত্রা শুরু করতো । গায়ক ও রাত যাপনের উদ্দেশ্যে এক মনযিলে গিয়ে ওঠলো। ওই মনযিলে কোথেকে এক আরবী গায়কও এসে গেলো এবং আরবী গান-বাদ্য শুরু করে দিলো । আরব গায়কের গলার সুর ছিলো খুব কর্কশ । আর ভারতীয় গায়কের কণ্ঠ ছিলো খুবই সুরেলা । তাই সে মন্তব্য করতে লাগলো, আজ বুঝলাম, রাসূলুল্লাহ (সা.) গানবাদ্য হারাম সাব্যস্ত করেছেন কেন? কারণ, তিনি হয়তো এর মতো আরব গায়কের গান শুনেছেন। যদি তিনি আমার গান গুনতেন, তাহলে গান-বাজনাকে হারাম বলতেন না। বর্তমানে মানসিকতা বর্তমান যুগের মানসিকতা হলো, প্রতিটি বস্তু সম্পর্কে তারা বলে, জনাব! রাসূলুল্লাহ (সা.) এর যুগে কাজটি এভাবে হতো বিধায় তিনি তা হারাম সাব্যস্ত করেছেন। আর বর্তমানে যেহেতু কাজটি আর এভাবে হয় না, তাই এটাকে হারাম বলা যাবে না। যেমন শৃকরকে হারাম ঘোষণা করা হয়েছে। কারণ, এটা দুর্গন্ধময় পরিবেশে লালিত হয় এবং অপবিত্র খাদ্য ভক্ষণ করে । এখন অনেক পরিচ্ছন্র জায়গায় লালিত হয়, অনেক উন্নত ফার্ষে পালিত হয়, সুতরাং এখন তা হারাম হবে না। শরীয়তের একটি মূলনীতি মনে রাখবেন, কুরআন ষজীদে যখন কোনো বস্ত্র হারাম ঘোষিত হয়, তখন এর একটা আসল রূপ থাকে । তার আকার-আকৃতি ও প্রস্তুত প্রক্রিয়ায় পরিবর্তন যতই হোক, তার সেই আসল রূপ আপন স্থানেই থাকে । ওই মূলটা কিন্তু হারামই হয়। এটা শরীয়তের একটি সর্বজনস্বীকৃত নীতি । নবী-যুগ সম্পর্কে একটি ভুল ধারণা এটা সঠিক নয় যে, রাসূলুল্লাহ (সা.)এর যুগে ব্যবসায়িক ঝণ (00117761019 1,087) ছিলো না এবং সব ধরনের খণ শুধু নিজের প্রয়োজনে নেয়া হতো । এ বিষয়ে আব্বাজান মুফতি শফী (রহ্‌.) একটি গ্রন্থ রচনা করেছিলেন । গ্রন্থটির নাম-মাসআলায়ে সুদ । গ্রহুটির দ্বিতীয় অংশ আমি লিখেছি । সেখানে আমি 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।