_ ইসলাহী খুতুবাত_ ৯১ বছর বাড়িয়ে চাইতাম- বিশ টাকার জায়গায় পঁচিশ টাকা । পঁচিশ টাকার জায়গায় ত্রিশ টাকা । ত্রিশ টাকার জায়গায় পয়ত্রিশ টাকা । জবাবে আব্বাজান শ্নেহভরা কণ্ঠে বলতেন, তোমরা চোর-ডাকাত- প্রতিবছর শুধু বাড়াও। দেখুন, ওই সময় আমরা সব ভাই কিন্ত যথেষ্ট টাকা কামাতাম। অথচ আব্বাজানের কাছে টাকা চাই অত্যন্ত আশ্রহভরে । কেন এমন করতাম? আসলে ওই টাকাটা উদ্দেশ্য ছিলো নাঃ বরং আমাদের দৃষ্টি ছিলো ওই মুবারক হাতের প্রতি। এমন হাতের সামান্য টাকাতেই সেই নূর ও বরকত ছিলো। যা হাজার টাকার মধ্যেও ছিলো না। দেখুন, দুনিয়ার সাধারণ সম্পর্কের ক্ষেত্রে যদি এরূপ হতে পারে, তাহলে মহান আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে? সুতরাং আল্লাহর পক্ষ থেকে কোনো নেয়ামত এলে তা কখনও উপেক্ষা করো না, বরং খুব আগ্রহসহ গ্রহণ করবে। //৮+৪৩৯+৮ ৩ ৫১০৬৮৯৮ ০ “তিনি যখন চান, তার সামনে লালসা প্রকাশ করি, তখন অল্পেতুষ্টির মুখে ছাই! এ লালসার মাঝেই তখন প্রকৃত স্বাদ পাওয়া যাবে ।' সুতরাং আল্লাহ যাকে যে কাজে নিয়োগ করেছেন, যাকে যে পদ দান করেছেন, তা আল্লাহরই অনুখহ বিধায় তা নিজের থেকে হেড়ে দিও না। ভবে হ্যা, যদি পরিস্থিতি তোমার প্রতিকৃলে চলে যায় অথবা মুরুব্বি কেউ বলে দেয়, যেমন সে কাজ ছাড়ার ব্যাপারে বড় কারও সঙ্গে পরামর্শ করল । তিনি বললেন, কাজটা ছেড়ে দেয়াই তোমার জন্য উচিত হবে, তাহলে তখন সে কাজ ছেড়ে দেয়ার অবকাশ আছে। সারকথা যে নেয়ামত কামনা ছাড়াই অর্জিত হয়, তা আল্লাহপ্রদত্ত বিশেষ নেয়ামত ৷ এর না-শোকরি বা অবমূল্যায়ন করো না। না-শোকরির পরিণাম কখনও কখনও অত্যন্ত ভয়াবহ হয়। “আল্লাহর কাছে পানাহ চাই।' এর কারণে আল্লাহর গযব ও বিপদও এসে পড়ে। সুতরাং আল্লাহ যাকে যে খেদমতে লাগিয়ে রেখেছেন, দৃঢ়তার সঙ্গে সেই খেদমত চালিয়ে যাওয়া উচিত। এ খেদমত থেকে নিজের খেয়াল-খুশিমতো অবসর নেয়ার চেষ্টা করা উচিত নয়। বিনয়ের মাধ্যমে সে খেদমতের মধ্যে মনোযোগ দেয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন। - এ 58032205115 (///01 51110191115. 001
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।