Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

-নরিরারিরারার রাত ইসলাহী খুডুবাত,_..... . ... .... আচরণও দেখাতে পারেন। যেমন বিপদ-আপদে মানুষ যদি তোমার কাছে সহযোগিতার জন্য আসে বা ধর্মীয় সমাধানের জন্য তোমার দ্বারস্থ হয়, তাহলে মূলত এটা তোমার জন্য এক বিশেষ মর্যাদা। এটা আল্লাহ দান করেছেন। কারণ, ঝগড়া-বিবাদ মীমাংসার জন্য, বিপদ-আপদে সহযোগিতার জন্য বা ধর্মীয় সমস্যার সমাধানের জন্য তোমার কাছে আসতে হবে- একথা মানুষের মনে আল্লাহ ঢেলে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহপ্রদত্ত পদমর্যাদা । কাজেই নিজের পক্ষ থেকে এটাকে উপেক্ষা করো না। বরং আল্লাহর পক্ষ থেকে এসেছে, ভেবে মানবসেবা কর। যেমন বংশের একজন লোক সাধারণত এমন হয়ে থাকে, যার কাছে মানুষ বিপদে-আপদে, সুখ-দুঃখকে পরামর্শের জন্য যায়। এটা মূলত আল্লাহরই দান। কাজেই উপেক্ষা না করে মানবসেবায় আত্মনিয়োগ কর।* হযরত আইমুব (আ.)-এর ঘটনা হযরত আইয়ুব (আ.) একবার গোসল করছিলেন । এমন সময় স্বর্ণ থজাপতির বৃষ্টি শুর হলো। তিনি গোসল বন্ধ করে দিলেন এবং প্রজাপতিগুলো কুড়ানোর কাছে লেগে গেলেন। আন্মাহ তাআলা জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে সম্পদশালী করি নিঃ তোমার কি সম্পদের অভাব আছে? তবুও কেন তুমি ব্বর্ণপ্রজাপতি জমা করার পেছনে পড়লে? আইয়ুব' (আ.) উত্তর দিলেন, হে আল্লাহ! অবশ্যই আপনি আমাকে প্রচুর অর্থ-সম্পদ দিয়েছেন, যেগুলোর কৃতজ্ঞতা আদায়ে আমি অক্ষম । কিন্তু কথা হলো, আজকে এ সোনাগুলো তো আমাকে না চাইতেই দান করেছেন, এগুলো গ্রহণে আমি অসুখাপেক্ষিতা প্রকাশ করি কিভাবে? আপনি আমাকে দান করলেন আর আমি তা গ্রহণ না করে কিভাবে বলবো যে, আমার প্রয়োজন নেই! আপনি দিচ্ছেন, আমার কাজ হলো মুখাপেক্ষী হয়ে তা নেয়া, তাই আমি নিচ্ছি। আসলে আইয়ুব (আ.) এর দৃষ্টি স্বর্ণ-সম্পদের প্রতি ছিলো না, বরং তার দৃষ্টি ছিলো ওই মহান দাতার প্রতি, যিনি এ সম্পদ বর্ষণ করেছেন। আর দানকারী সত্তা যখন এত মহান, তখন উচিত হলো- তা উপেক্ষা না করে আগ্রহভরা হৃদয়ে গ্রহণ করে নেয়া। ঈদ-সালামি বেশি পাওয়ার আগ্রহ এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি নিজের একটি ঘটনা বলে থাকি যে, আব্বাজান মুফতি শফী (রহ.) ঈদের সময় তার সব ছেলেমেয়েকে ঈদ সালামি দিতেন। আমরা সব ভাই মিলে ঈদের সময় এলে তার কাছে যেতাম, সালামি চাইতাম । বলতাম, গত বছর আপনি দিয়েছিলেন বিশ টাকা । জিনিসের দাম এ বছর আরও বেড়েছে, সুতরাং এবছর দিতে হবে পঁচিশ টাকা। এভাবে প্রতি ./110101 135,001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।