আলোচ্য হাদীসের ব্যাখ্যায় হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রেহ.) বলেন, “আল্লাহর পক্ষ থেকে বান্দার সঙ্গে যেসব আচরণ করা হয়- সুফীগণ সবগুলো এর উপর কিয়াস করেছেন ।' অর্থাৎ এ হাদীসে যা বলা হয়েছে, তা যদিও রিধিকের সঙ্গে সংশিষ্ট, কিন্ত সুফীগণ এ হাদীস থেকে এ মাসআলাও বের করেন যে, আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য যা স্থির করে ব্রেখেছেন, যেমন ইলমের ব্যাপারে, মানুষের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অথবা অন্য কোনো ব্যাপারে আল্লাহ তাআলা যে বান্দার জন্য যাস্থির করে রেখেছেন, তা যেন সে নিজ থেকে পরিবর্তনের চেষ্টা না করে; বরং তার উপরই যেন কায়েম থাকে ।' হযরত উসমান (রা.) খেলাফত ছাড়লেন না কেনঃ হযরত উসমান (রো.) এর শাহাদাতের ঘটনাটি সর্বজন প্রসিদ্ধ । তার খেলাফতের শেষের দিকে একটা ঝড় তোলপাড় করে উঠেছিলো । এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেন, রাসূলুল্লাহ (সা.) আমাকে বলেছিলেন, আল্লাহ তাআলা তোমাকে একটি জামা পরাবেন। তুষি নিজের ইচ্ছামতে সেটি খুলে ফেলো না। সুতরাং আল্সাহ তাআলা খেলাফতের যে জামাটি আমাকে পরিয়েছেন, তা নিজ ইচ্ছামতে আমি খুলে ফেলবো না। এ কারণেই তিনি খেলাফতের দায়িত্ থেকে সরে দীড়াননি এবং বিদ্বোহীদের বিরুদ্ধেও অস্ত্র উত্তোলন করেননি । অথচ তিনি তখন ক্ষমতায় ছিলেন। সৈন্য-সামন্তের অভাব তার ছিলো না। ইচ্ছা করলে তিনি বিদ্বোহীদেরকে পিষে ফেলতে পারতেন। কিন্ত তিনি বলেন, যেহেতু এসব বিদ্বোহী যুসলমান আর আমি চাই না, মুসলমানদের বিরুদ্ধে প্রথম তর্বারি উত্তোলনকারী আমি হই । এইজন্যই তিনি ঘরের ভেতর বন্দি হয়ে বসে থাকলেন। শেষ পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করলেন, তবুও খেলাফত ছাড়েননি। এর দিকে ইঙ্গিত করেই হযরত থানবী (রহ.) বলেছেন, যদি তোমার উপর কোনো দায়িতৃ এসে পড়ে, তবে এটা আল্লাহর পক্ষ থেকে মনে করে তা মজবুতভাবে গ্রহণ কর। নিজ থেকে তা ছেড়ে দিও না। মানবতার সেবা : আল্লাহপ্রদত্ত পদ অনুরূপভাবে দ্বীনের খেদমতের কোনো রাস্তা যদি চাওয়া ছাড়াই তুমি পেয়ে যাও, তবে বিনা কারণে তা উপেক্ষা করো না। কেননা, তাতেই নূর ও বরকত নিহিত। সুফীগণের ব্যাপারটাও ঠিক অনুরূপ। আল্লাহ তাআলা তাদের সঙ্গে যেমন আচরণ করেন, তা আল্লাহরই দান। আল্লাহ তাআলা কারও সঙ্গে বিশেষ //0/./51-10131138.001
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।