Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত টি [য়ে বললেন, ব্যবসা-বাণিজ্যে মাঝে মাঝে আল্লাহ এমন বিস্বয়কর দৃশ্য দেখান যে, তীর রুবুবিয়্যাত ও রাযাকিয়্যাতের সামনে তখন বান্দার মাথাটা সেজদাবনত হয়ে আসে । আমার একটি লাইব্রেরী ছিলো লাহোরে । ইদারায়ে ইসলামিয়াই নামের সেই লাইব্রেরীটিতে আমি বসতাম। একদিন সকালে উঠে যখন লাইব্রেরীর দিকে যেতে চাইলাম, লক্ষ্য করলাম, অঝোরধারায় বৃষ্টি শুরু হয়েছে । ভাবলাম, এ প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানুষজন কি আর দোকান-পাটে আসবে? এলেও কিতাব কেনার জন্য আর কে-ই বা আসবে? কিতাব তো চাল-আটা নয় যে, এর জন্য বৃষ্টি উপেক্ষা করেও মানুষ আসবে! তাই আজ আর দোকানে যাবো না। কিন্ত পরক্ষণেই আবার ভাবলাম, এটা আমার জীবিকা নির্বাহের মাধ্যম, আল্লাহ তাআলা এর উসিলাতেই আমার ও পরিবারের জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন। সুতরাং আমার কাজ হলো, গ্রাহক আসুক বা না আসুক- দোকান খুলে বসা। যাক, অবশেষে আমি ছাতা হাতে নিয়ে বের হয়ে পড়লাম। দোকান খুললাম, বসে বসে কুরআন তেলাওয়াত করতে লাগলাম । একটু পরে দেখলাম, অবাক কাণ্ড! এক ব্যক্তি ছাতা মাথায় দিয়ে আমার দোকানে এল কিতাব কেনার জন্য। সে এমন এমন কিতাব কিনলো, সাধারণত যেগুলো বেচাকেনা হয় না। অন্যান্য দিন যত টাকা বিক্রি করতাম, আজকের এই একজন গ্রাহকই তত টাকার কিতাব কিনে নিলো । চিন্তা করলাম, হে আল্লাহ! এটা আপনারই কাজ। সাধারণ বুদ্ধিতে আমরা আপনার হেকমত যদিও বুঝে উঠতে পারি না। এই প্রবল ঝড়ের ভেতরেও আপনি আপনার এ বান্দার কিতাবের প্রয়োজন পূরণ করলেন, আর আমার টাকার প্রয়োজন পূরণ করলেন! স্বভাবজাত সিস্টেম : মানুষ রাতে ঘুমায় আর দিনে কাজ করে আব্বাজান মুফতি শফী (রহ.) বলতেন, একটু ভেবে দেখো, দুনিয়ার সকল মানুষ রাতের বেলায় ঘ্বযায় আর দিনের বেলায় কাজ করে। মানুষ কি ইন্টারন্যাশনাল কনফারেন্স করে এ কর্ম-বন্টন ঠিক করে নিয়েছিলো যে, তারা রাতে ঘুমাবে আর দিনে কাজ করবে? মানুষ এ ধরনের কনফারেন্স তো কখনও করেনি; বরং আল্লাহ তাআলাই মানুষের অন্তরে ঢেলে দিয়েছেন, রাতের বেলায় ঘুমাও এবং দিনের বেলায় কাজ কর। এ মর্মে আল্লাহ তাআলা বলেছেন- 05055808054 এ এও 'আমি রাতকে করেছি আবরণ আর দিনকে করেছি জীবিকা অর্জনের সময় ।' 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।