Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

নবীজি সো.) এর কন্যা যয়নব (রা.)। তার বাচ্চা নবীজী (সা.) এর কোলে শায়িত, প্রাণ চলে যাচ্ছে। নাতির এ বিরহ-বেদনায় তার অশ্রু গড়িয়ে পড়ছে। একেই কলে আবদিয়াত তথা বন্দেগি-প্রকাশ | সে সময়ে তিনি বলেছিলেন, “হে আল্লাহ! আপনার ফয়সালাই চূড়ান্ত ও সঠিক। তবে আপনি এ কষ্টটা আমাকে দিচ্ছেন তো এ জন্য যে, যেন আপনার সামনে অশ্রু ফেলে নিজের দুর্বলতা প্রকাশ করি । তাই আমি কাদছি, আপনারই কাছে মিনতি করছি।' মূলত এটাই সুন্নাত তরিকা । অভিযোগ নয়, বাহাদুরিও নয়। বরং আল্লাহর কাছে দুআ করবে, ফরিয়াদ করে বলবে যে, হে আল্লাহ! আমাকে বিপদমুক্ত রাখুন। আপতিত মুসিবত থেকে আমাকে রক্ষা করুন। আলোচ্য হাদীসের সারকথাও এটাই! “আল্লাহ আমাদেরকে দ্বীনের সমঝ দান করুন। দ্বীনের ওপর চলার তাওফীক দান করুন৷ আমীন। রী _ ০3961 55 41 ০ 01009442৯05 51 14001138,00এ

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।