Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

৮০... ... ...... ইসলাহী খুতুবাত ইতোমধ্যে এক লোক এলো, যে কুষ্ঠরোগী ছিলো। রোগের কারণে তার সর্বাঙ্গ সাদা সাদা হয়ে গিয়েছিলো । সে হাজী সাহেবের কাছে আবেদন জানালো, হযরত! আমার জন্য দুআ করুন, আল্লাহ যেন আমার কষ্টটা দূর করে দেন। উপস্থিত লোকেরা ভাবনায় পড়ে গেলো! কারণ, হাজী সাহেব তো এইমাত্র বয়ানে বলেছেন যে, সব ধরনের রোগ-শোক আল্লাহর পক্ষ থেকে রহমত ও পুরস্কার । তাহলে এখন কি তিনি আল্লাহর রহমতকে তাড়িয়ে দেয়ার দুআ করে বলবেন যে, হে আল্লাহ! লোকটি থেকে আপনার রহমত দূর করে দিন!! হযরত হাজী সাহেব (রহ.) দুআর জন্য হাত উঠালেন। বললেন, হে আল্লাহ! আপনার এই বান্দা কঠিন রোগে কষ্ট পাচ্ছে, যদিও এটাও আপনার পক্ষ থেকে রহমত ও পুরস্কার, কিন্তু আমরা তো দুর্বল, কমজোর, তাই এটা বরদাশত করার যোগ্যতা আমাদের নেই । কাজেই আপনি মুসিবত নামক এ নেয়ামতকে সুস্থতা নামক নেয়ামতে পরিণত করুন। আপনি তার অসুস্থতাকে সুস্থৃতা দ্বারা পরিবর্তন করে দিন। একেই বলে দ্বীনের গভীরতা অনুধাবন করা। এই গভীরতা অর্জিত হয় বুযর্গদের সংসর্গেরই ফলে। হাদীসের সার বক্তব্য আলোচ্য হাদীসের সারকথা এই যে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষায় ফেলেন এবং বলেন, এ বান্দার কান্নাকাটি, আহাজরি ও কাকুতি-মিনতি আমার কাছে দারুণ ভালো লাগে । তাই তাকে কষ্ট দিই, যেন সে আমার কাছে কাকুতি-মিনতি করে । এর ফলে আমি তার মর্যাদা সমুন্নত করি । তাকে মর্যাদার শীর্ষে পৌছিয়ে দেই। আল্লাহ আমাদেরকে রোগ- শোক থেকে মুক্ত রাখুন। বিপদের মুহূর্তে ধৈর্যধারণ করার তাওফীক দান করুন৷ তারই কাছে ফিরে যাওয়ার তাওফীক দান করুন। সর্বাবস্থায় তারই কাছে নির্ভরতা খুজে পাওয়ার তাওফীক দান করুন। আমীন। ছুঃখ-কষ্টের সময় নিজের অপারগতা প্রকাশ করা কোনো কোনো বুযুর্গ সম্পর্কে কথিত আছে যে, তারা রোগ-শোকের সময় “আহ-উহ" করতেন, মনোবেদনা প্রকাশ করতেন । বাহ্যত মনে হতে পারে, এটা তো নাশোকরি বরং আল্লাহর বিরন্দ্ধে অভিযোগের নামান্তর । অথচ দুঃখ-যুসিবতের সময় নাশোকরি করা জায়িয নেই। এর জবাবও উক্ত হাদীসে 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।