০ িরাতি...... ৭৯, এর জবাব হলো, আল্লাহর দরাবরে দুআ করতে পারা, _কাকৃতি-মিনতি করার তাওফীক হওয়া- এটাই একথার প্রমাণ যে, দুআ কবুল হয়ে গেছে। ও লু লি এমতাবস্থায় কষ্ট-মুসিবতের জন্য পাবে আলাদা পুরস্কার এবং দুআ করার জন্যও পাবে ভিন্ন পুরস্কার । আর এভাবে মুসিবত হচ্ছে মর্যাদাপ্রান্তির সিড়ি । মাওলানা রুমী (রহ.) এর ভাষায়- ০০৮-৫4৯০ ৬% “যখন তুমি আমাকে 'আল্লাহ' বলে ডাক দেবে, তখন তোমার “আল্লাহ বলাটাই আমার পক্ষ থেকে সাড়া দেয়া।' অর্থাৎ- তোমার আল্লাহ বলতে পারা একথার প্রমাণ যে, তোয়ার ডাকে আমি সাড়া দিয়েছি এবং তোমার দুআ কবৃল করে নিয়েছি। কাজেই দুআ করার তাওফীক হওয়াই আল্লাহর পক্ষ থেকে দুআ কবুল করার আলামত । এরপর তিনিই ভালো জানেন, কখন তোমার কষ্ট দূর করেন এবং কখন দূর করলে তোমার জন্য প্রকৃতপক্ষেই কল্যাণ হবে । মানুষ বেশি তাড়াহুড়োপ্রিয় । তাই নগদ দাবি করে। কিন্তু আল্লাহ তো প্রকৃতপক্ষেই কল্যাণকামী | তাই সময়মত মুসিবত থেকে উতরে দেন। কাজেই কখনও আলুাহর বিরুদ্ধে অভিযোগ করবে না, বরং এভাবে দুআ করবে যে, হে আল্লাহ! আমি কমজোর, দুর্বল। এ মুসিবত আমার জন্য কষ্টকর হচ্ছে। আপনি দয়া করে এ দুর্বল বান্দাকে উদ্ধার করুন । হাজী ইমদাদুল্লাহ (রহ.)-এর একটি ঘটনা দুঃখ-বেদনা কাম্য নয় যে, এটি পাওয়ার জন্য দুআ করে চলবে, হে আল্লাহ! আমাকে মুসিবত দান করুন । বরং মুসিবতের সময় সবর করতে হয়। এটি সবরের বিষয় । সবর করার অর্থ হলো, মুসিবতের সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলবে না। রাসূলুল্লাহ (সা.)ও মুসিবতে পড়েছেন এবং এ থেকে পরিত্রাণের জন্য দুআ করেছেন। তিনি মুসিবত থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। এক দুআয় তিনি বলেছেন, “হে আল্লাহ! আমি কঠিক রোগ. থেকে, পীড়াদায়ক বাধি থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি।' কিন্তু তিনি মুসিবতে পড়ে গেলে সেটাকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবেই মেনে নিয়েছেন। হযরত আশরাফ আলী থানবী (রেহ.) তার মাওয়ায়েজে একটি ঘটনা লিখেছেন যে, একবার হযরত হাজী ইমদাদুল্লাহ (রহ.) এ বিষয়ে বয়ান করছিলেন । তিনি বলছিলেন, সবধরনের মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত ও পুরস্কার । তবে শর্ত হলো, বান্দাকে এর মূল্যায়ন করতে হবে । তাকে আল্লাহর দিকে মনোযোগী হতে হবে। /./110101 135,001
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।