_ইসলাহী খুতুবাত ডি কষ্ট পায়। কিন্তু মমতাময়ী মা তাকে ধরে আনে, জোরপূর্বক তাকে গোসল রায়, শরীর থেকে ময়লা উঠিয়ে দেয়। এ সময় শিশুটি কত কীদে, মা তবুও তাকে ছাড়ে না। শিশুটি হয়ত তখন ভাবে, মা আমাকে কষ্ট দিচ্ছে, আমার উপর যুলুম করছে। অথচ আসলে কি তা? শিশুটি এখন না বুঝলেও একদিন তো মায়ের এসব স্নেহের কথা বুঝবে । তখন মায়ের মমতাগ্তলো তাকে মায়ের প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে। চতুর্থ দৃষ্টান্ত অথবা একটি শিশু, বাবা-মা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। মা প্রতিদিন ভোরে তাকে স্কুলে পাঠায় । সে যেতে চায় না, কান্নাকাটি করে, চেঁচামেচি করে। তবুও জোর করে হলেও মা তাকে স্কুলে দিয়ে আসে । স্কুলে যাওয়াটা এ শিশুটির কাছে কতই না কষ্টের মনে হয় এবং এজন্য মাকে কতই না পাষাণী মনে হয়। কিন্তু আসলেই কি তাঃ এই শিশুটিই একদিন যখন বড় হবে, তখন প্রকৃত মততা তার বুঝে আসবে । সেদিনকার শিশুটি তখন বড় হয়ে শিক্ষিতদের কাতারে নিজেকে দেখবে, তখন মা-বাবার প্রতি কৃতজ্ঞতায় তার মাথাটা নুয়ে আসবে। আল্লাহর পক্ষ থেকে আসা দুঃখ-কষ্ট. বেদনা-পেরেশানিও ঠিক অনুরূপ । এসবই মূলত আল্লাহর রহমতের প্রতীক । এগুলোর মাধ্যমে তিনি নিজ মমতার প্রকাশ ঘটান । তবে শর্ত হলো, এসব করুণ সময়ে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে সুগভীর | এগুলোকে তার রহমত মনে করতে হবে। হযরত আইয়ুব (আ.) এর মুসিবত হযরত আইয়ুব (আ.) আল্লাহর একজন বিশিষ্ট নবী ছিলেন। তিনি কত কষ্ট করেছেন। কত কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। কল্পনা করলেও গা শিউরে ওঠে । এই করুণ মুহূর্তেও শয়তান থেমে থাকেনি। সে আইয়ুব (আ.) কে আরো কষ্ট দিতে তৎপর হয়ে ওঠে । তাই সে আইয়ুব (আ.) এর কাছে এসে বলল, আপনার আন্লাহ আপনার প্রতি অসন্তরষ্ট। আপনি গুনাহ করেছেন, তাই তিনি আপনার ওপর এত বড় মুসিবত দিয়েছেন। এটা আপনার ওপর তার পক্ষ থেকে শাস্তি- আযাব। শয়তান শুধু এতটুকুতে ক্ষান্ত হয়নি বরং তার নিজের বক্তব্যের পক্ষে দলিল পেশ করারও চেষ্টা করে। আইয়ুব (আ.) এর সঙ্গে সে রীতিমতো বাকযুদ্ধে লিপ্ত হয়। বাইবেলের সহীফায়ে আইয়ুবে এ সম্পর্কে কিছুটা সবিস্তারে আলোকপাত করা হয়েছে। আইয়ুব (আ.) শয়তানকে উত্তর দিয়েছিলেন, তোমার কথা সম্পূর্ণ 11001 13/5.0014
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।