Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

খাতায় থেকে যেতো । তাই যাইভুনের তেল নষ্ট করার মাধ্যমে তাকে একটু কষ্ট দিলাম । প্রকারান্তরে এর মাধ্যমে তার অবশিষ্ট গুনাহটিও মাফ করে দিলাম । তাকে পবিত্র করে দিলাম। বোঝা গেলো, আল্লাহর হেকমত অফুরন্ত । আমাদের এ ক্ষুদ্র মগজ দিয়ে তার হেকমতগুলো সম্পূর্ণ আয়ত্ত করা কখনও সম্ভব নয়। তাঁর হেকমত সমস্ত সৃষ্টিজগতে ছড়িয়ে আছে। এ ক্ষুদ্র মানুষের পক্ষে মোটেও সম্ভব নয় সবগুলো বুঝে ফেলা । কেউ জানে না, কখন কোন হেকমতের পাত্র কে হয়। বাধ্যতামূলক মুজাহাদা ৮ ডা. আব্দুল হাই আরেফী (রহ.) বলতেন, আগেকার যুগের মানুষদের মুজাহাদা বা সাধনা ছিলো অন্যরকম । তারা শায়খের কাছে যেতো, শায়খ তাদেরকে নানারকম সাধনা করাতেন। এসবই ছিলো ইচ্ছাধীন। আর বর্তমানে এত বেশি সাধনা করানো হয় না। তবে আল্লাহ এ যুগের মানুষদেরকেও বঞ্চিত করেন নি। মানুষ ইচ্ছাপূর্বক মুজাহাদা এখন করে না ঠিক, বাধ্যতামূলক মুজাহাদা অবশ্যই করে। নিরূপায় হয়ে সেই সাধনায় তাদের লিপ্ত হতে হয়। আল্লাহ দুঃখ দেন, কষ্ট দেন, দুশ্চিন্তা দেন_ কেউই এ থেকে নিরাপদ নয় । আর এটাই বাধ্যতামূলক সাধনা । এর দ্বারাও মর্যাদা বাড়ে। বরং ক্ষেত্রবিশেষে এটা ইচ্ছাধীন সাধনার চেয়েও দ্রুত ফলদায়ক হয়। সাহাবায়ে কেরামের জীবনেও ইচ্ছাধীন সাধনা খুব একটা ছিলো না। যেমন সাধ্য থাকা সত্ত্বেও অনাহারে কাটানো, ইচ্ছাকৃতভাবে নিঃস্ব থাকা ইত্যাদি তাদের জীবনে অহরহ ছিলো না। হ্যা, তাদের জীবনে বাধ্যতামূলক সাধনা ছিলো অনেক অ-নে-ক বেশি। কালিমা পড়ার অপরাধে তাদেরকে তপ্ত মরুভূমিতে গুইয়ে রাখা হতো, বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দেয়া হতো। এ ছাড়াও রাসূলুল্লাহ (সা.) এর অনুগত হওয়ার দায়ে তারা বহু অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিলেন। এ সবই ছিলো বাধ্যতামূলক মুজাহাদা। বাধ্য হয়েই তারা এসব সাধনা করেছেন। এর ফলে তাদের মর্যাদা কতটুকু বেড়েছে, একজন অ-সাহাবী তা ভাবতেও পারে না। এজন্যই বলা হয়েছে, বাধ্যতামূলক সাধনার মাধ্যমে দ্রন্ত পরিশীলিত হওয়া যায়। মূলত এসব মুসিবতও আল্লাহর রহমতের জন্য ওসীলা। দুঃখ-কষ্টের তৃতীয় দৃষ্টান্ত একটি শিশু । তাকে গোসল করাতে গেলে তার হাত-পা ধুয়ে দিতে গেলে সে ভয়ে কাতর হয়ে পড়ে । এদিক-সেদিক ছোটাছুটি করে । কারণ, এতে সে' 11001 13/5.0014

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।