দেবতাকে শিপ িসিশিপ কপট শিপ ১টিশি কিনি পিটিশ সিপিক৯৮০১প তপতি উভয় ফেরেশতা নির্দেশ পালনে বের হয়ে পড়লো । পথিমধ্যে উভয়ের সাক্ষাত ঘটলো । একজন অপরজনকে জিজ্ঞেস করলো, তুমি কী কাজে যাচ্ছো? উত্তর দিলো, অমুক শহরের এক ইনুদী মৃত্যুশয্যায় শায়িত, আমি তার বাড়িতে যাচ্ছি, তার বাড়ির পুকুরে একটি মাছ ছাড়বো । কারণ, জীবনের শেষ সময়ে তার মাছ খেতে মন চেয়েছে। এবার বলো, তুমি কোনদিকে যাচ্ছো? উত্তরে দ্বিতীয়জন বললো, আমিও সেদিকেই যাচ্ছি। কারণ, সে শহরেরই এক মুসলমান মৃত্যুর প্রতীক্ষায় পড়ে আছে। তার যাইতুন তেল খেতে মনে চেয়েছে। আমি তার তেলগুলো নষ্ট করে দিতে যাচ্ছি। উভয় উভয়ের মিলনের খবর জানতে পেরে দারুণ বিস্মিত হলো। তারা ভাবলো, না জানি এর মধ্যে কোন ব্রহস্য লুকাধিত। কিন্তু নির্দেশ তো আল্লাহর । তাই যে যার কাজে চলে গেলো । কাজ শেষে তারা উভয়ে আল্লাহর কাছে আরজ করলো, প্রভু হে! আমরা আপনার নির্দেশ পালন করেছি। তবে অন্তরে খটকা লেগে আছে যে, একজন মুসলমান, সে তো আপনার অনুগত | তার কাছে ভেলও ছিলো, অথচ আপনি তা নষ্ট করে দিতে বললেন! পক্ষান্তরে একজন ইহুদী, আপনার অবাধ্য সে। মাছ খাওয়ার আশা করেছে! আপনি তার ব্যবস্থা করে দিলেন । ব্যাপারটি আমাদের বুঝে আসছে না। না আসাটা স্বাভাবিক । আসলে কাফের ও মুসলমানের ব্যাপারে আমার কর্মকাণ্ড এক হয় না। কাফেরদের ব্যাপারে আমার বিধান হলো, যেহেতু দুনিয়ার জীবনে তারাও নেক কাজ করে, দান দক্ষিণা করে, মানবতার সেবা করে- এসবই নেক কাজ। এগুলো তো আখেরাতের জীবনে তাদের কোনো কাজে আসে না। তাই দুনিয়াতে এসবের প্রতিদান চুকিয়ে দেই । যেন পরকালের জন্য কোনো প্রতিদান রয়ে না যায়। আর মুসলমানদের বেলায় আমার বিধান হলো, আমি চাই মুসলমানদের গুনাহগুলোর হিসাব-নিকাশ এ দুনিয়াতেই চুকিয়ে দিতে, যেন পরকালীন জীবনে তারা পবিত্র থাকে এবং পবিত্র হয়েই আমার দরবারে উপস্থিত হতে পারে । এ হিসাবে ইহুদীর সব নেক কাজের প্রতিদান আমি দুনিয়াতেই দিয়ে দিয়েছি। শুধু একটিমাত্র প্রতিদান অবশিষ্ট ছিলো, এখন তার মৃত্যু হচ্ছে, আমার নিকট তাকে আসতে হচ্ছে, আর এরই মধ্যে তার মনে জাগলো, সে মাছ খাবে । আমি ব্যবস্থা করে দিলাম। মূলত এর মাধ্যমে তাকে শেষ প্রতিদান্টুকুও দিয়ে দিলাম । অপরদিকে অসুস্থ হওয়ার কারণে মুসলমান লোকটির সমূহ গুনাহ মাফ হয়ে গিয়েছিলো । শুধু একটি অবশিষ্ট ছিলো । এখন সে আমার কাছে আসছে। এ অবস্থায় এলে সে গুনাহটিতো তার আমলের 11001 13/5.0014
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।