'আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নেবো, কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, মান-ইজ্জতের ক্ষতি ও ফল-ফসল নষ্ট করার মাধ্যমে । তবে সুসংবাদ দাও ধৈর্যধারণকারীদের | যখন তারা বিপদে পড়ে তখন বলে, ইন্নালিন্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। এরাই তারা, যাদের প্রতি রয়েছে আল্লাহ্র অফুরস্ত অনুশ্হ ও রহমত । এসব লোকই হেদায়াতপ্রাপ্ত। (সূরা বাকারা, ১৫৫-১৫৭) মোটকথা, এটা আল্লাহর স্বভাব । তিনি বান্দার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে মাঝে-মধ্যে দুঃখ-কষ্ট দান করেন। বন্ধু, এ কষ্ট আমি দান করি মুফতি শফী (রহ.) এর আবেগঝরা কবিতাটি শুনুন, মাঝে-মাঝে তিনি এটি বলতেশ-_ ৬3১ 2৮১০/4,4, ১৮5,১20) কখনও আমি দুশমনকে লালন করি, পার্থিব জগতে তাকে উন্নতির রঙিন স্বপ্ন দেখাই, পক্ষান্তরে আমার দোস্তকে দান করি কষ্ট-মুসিবত, তাকে আমি শাসন করি ।' একটি বিস্ময়কর ঘটনা ঘটনাটি লিখেছেন হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ) চমতকার ঘটনা । এক শহরের দুই ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত। মৃত্যুর দুয়ারে তারা উপনীত । একজন যুসলমান, অপরজন ইহুদী। এ অন্তিম মুহূর্তে ইহুদীর মনে মাছ খাওয়ার সাধ জাগলো । কিন্তু কাছ-কিনারে কোথাও মাছের ব্যবস্থা ছিলো না। অপরদিকে মুসলমান লোকটির অন্তরে সাধ জাগলো যাইতুন তেল খাওয়ার । ইতোমধ্যে আল্লাহ দু'জন ফেরেশতাকে ডাকলেন । একজনকে বললেন, অমুক শহরে একজন ইহুদী মরণ-বিছানায় পড়ে আছে। তার মাছ খাওয়ার ইচ্ছা জেগেছে।' তুমি এক কাজ কর, একটি মাছ নিয়ে তার বাড়ির পুকুরে ছেড়ে দিয়ে আস। জীবনের শেষ আশাটি যেন সে পূর্ণ করে নিতে পারে। দ্বিতীয় ফেরেশতাকে বললেন, অমুক শহরে একজন মুসলমান জীবনের শেষ মুহূর্তে উপনীত । সে যাইভুন তেল খেতে চায়। তার আলমারিতেই যাইতুন তেল আছে। তুমি এক্ষুণি যাও, তেলগুলো নষ্ট করে দাও, যাতে জীবনের শেষ আশাটি তার অপূর্ণ থেকে যায়। //0/./51-10131138.001
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।