অবশেষে অনেক ভেবে-চিন্তে সে জহুরীর কাছে গিয়ে বললো, জনাব, মনে হচ্ছে আপনি বেশ সুখী মানুষ । কারণ অচেল ধন-সম্পদের মালিক আপনি। চাকর-নওকরেরও অভাব নেই । তাই ভাবলাম, আমি আপনার মত হবো । তবে একটু জানতে এসেছি, ভেতরকার কোনো রোগ- শোকে কিৎবা দুশ্চিন্তা জাতীয় কিছু আপনার মাঝে আছে কিঃ জহুরী তাকে নির্জনে নিয়ে গেলো এবং বললো, ভাই কে সুখী আর কে দুঃখী- বাহ্যিক অবয়ব থেকে তা নির্ণয় করা যায় না। তুমি ভেবেছ আমি খুব সুখী । না, আমি সুখী নই। বরং পর্বতপ্রমাণ দুঃখ, অসহনীয় বেদনা আমার রক্তকণিকায় বহন করে চলেছি। বাস্তবে আমার মত দুঃখী পৃথিবীতে সম্ভবত দ্বিতীয়জন নেই। ভেতরটা জ্বলে যাচ্ছে দুঃখে-ক্ষোভে, বেদনায় আমি ছাই হয়ে । এ এমন এক দুঃখ, যা কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। এই যে সুদর্শন ছেলেটি দেখছ, জানো এটা আমার স্ত্রীর সন্তান হলেও আমার সন্তান নয়। আমার স্ত্রী চরিত্রহীনা। তারপর সে চোখের পানি ফেলে নিজ স্ত্রীর চরিব্রহীনতার কারণ ও বিবরণ তুলে ধরলো এবং বললো, ভাই! কাজেই তুমি এ ভুল করো না, আমরা মত হতে চেয়ো না। খিযির (আ.)-কে দিয়ে এ জাতীয় দুআ করালে তুমি দগ্ধ হয়ে যাবে । দুঃখের আগুনে ধীরে ধীরে ছাই হয়ে যাবে। উক্ত অভিজ্ঞতার পর সুখ-দুআপ্রার্থী লোকটি বুঝতে পারলো যে, আসলে পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণ সুখী নয়। বাহ্যিক সাফল্য, আরাম-আয়েশের নান্দনিক ঝুমঝুম এবং লোভ জাগানিয়া চিত্তবৈভব-প্রকৃত সুখের মাপকাঠি নয় । বরং প্রতিটি সুখের ভেতরেই লুকিয়ে আছে দুঃখ, প্রতিটি আনন্দের ভেতরেই ঘুমিয়ে আছে নিরানন্দ। সুখ আর দুঃখ, আনন্দ আর নিরানন্দ- এরই নাম পৃথিবী । দ্বিতীয়বার যখন হযরত খিষির রো.) এর সঙ্গে লোকটির সাক্ষাত হলো, খিধির (আ.) তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা! এবার বলো, তুমি কার মত হতে চাও? সে উত্তর দিলো, দুঃখ-বেদনামুক্ত মানুষের সন্ধান তো গেলাম না। সুতরাং কী বলবো? কার মত হওয়ার আহ প্রকাশ করবো? খিযির (আ.) বললেন, এটা তো আমি আগেই বলেছি। এ জগতে দুঃখ- দুশ্চিন্তমুক্ত মানুষের সন্ধান তুমি দিতে পারবে না। তবে তোমার জন্য এ দুআ করে দিচ্ছি যে, আল্লাহ তোমাকে নিরাপুদ জীবন দান করুন। প্রত্যেককে এক ধরনের নেয়ামত দেয়া হয়নি মানুষ দুঃখ-বেদনাকে সম্পূর্ণ এড়িয়ে চলতে পারে না। দুঃখ-বেদনা আঘাত করবেই । জীবনের কোনো অঙ্গনে, কোনো মুহূর্তে তার নির্মম উপস্থিতি ঘটবেই। 51 140101138,00এ
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।