নিনরারািরানারাটাডা ১... রোযার হারা হেমন্ত, সুখ আর দুঃখ, আনন্দ আর নিরানন্দ একই সঙ্গে এখানে বসবাস করে। এজন্য দুঃখ- বেদনা থেকে সম্পূর্ণ এড়িয়ে কেউ এখানে চলতে পারে না। একটি উপদেশমূলক ঘটনা হযরত আশনাফ আলী থানবী রেহ.) তার “মাওয়ায়েজ'-এ একটি ঘটনা লিখেছেন। হযরত খিষির (আ.) এর সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ ঘটে । সে খিযির (আ.) কে দেখে বললো, হযরত! আমার জন্য দুআ করুন, যেন সুখী হতে পারি। গোটা জীবন যেন দুশ্চন্তামুক্তভাবে কাটিয়ে দিতে পারি। অসুস্থতা ও দুশ্চিন্তা যেন আমার নাগাল না পায়। খিযির (আ.) উত্তর দিলেন, এ জাতীয় দুআ করা সম্ভব নয়। কারণ, এ জগতে তো রোগ-শোক এক অনিবার্ধ ব্যাপার । তবে একটা কাজ করতে পার। তাহলো এমন একজন মানুষ খুঁজে বের কর, যে তোমার দৃষ্টিতে সুখী। পাওয়ার পর আমাকে জানাবে। তাহলে আল্লাহর কাছে আমি এ দুআ করবো যে, তিনি যেন তোমাকে তোমার স্বপ্রের মানুষের মত করে দেন। খিযির (আ.) এর কথা শুনে তো লোকটি মহাখুশী । সে ভাবলো, এমন কত মানুষই তো আছে, কত মানুষ রস-আনন্দের মাঝে জীবন কাটিয়ে দিচ্ছে। সুখী জীবন কাটাচ্ছে । এরপর লোকটি বের হয়ে পড়লো সুখী মানুষের সন্ধানে । কখনও এক ব্যক্তির বিত্ব-বৈভব সে দেখে আর ভাবে, এ লোকটি তো দেখি মহাসূখী । সুতরাং এর মত হওয়া যায়। পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে পড়লো আরেক ব্যক্তির ওপর । তার ব্যাপারেও একই রকম করে ভাবলো । বরং একে তার কাছে আরো বেশি সুখী মনে হলো। এভাবে খুঁজতে খুঁজতে অবশেষে দৃষ্টি পড়লো এক জহুরীর উপর । সোনা-রুপা, মণি-মুক্তা ও দামী পাথরের ব্যবসায়ী এ জহ্রী। জীকজমপূর্ণ দোকান, আলীশান বাড়ি, চারিদিকে চাকর-নওকরের সরব উপস্থিতি- মোটকথা ভোগ-বিলাসের সবই আছে এ জন্রীর কাছে। সুন্দর, সুদর্শন একটি ছেলেও আছে তার। জন্ুরীর বাহ্যিক অবস্থা দেখে লোকটি ভেবে নিলো যে, বোধ হয় এর চেয়ে সুখী এ পৃথিবীতে নেই। তাই সে সিদ্ধান্ত নিয়ে নিলো, খিযির (আ.)- কে এ জহুরীর কথাই জানাবে এবং এর মতই হওয়ার দুআ করতে বলবে । খিষির (আ.) কে জানানোর উদ্দেশ্যে সে রওয়ানা হলো। আর তখনি তার মনে হলো, এ জহুরীর বাহ্যিক চাকচিক্য ও সুখ-আনন্দ তো দেখা হলো, কিন্ত ডেতরগত অবস্থা তো জানা হলো না। যদি এমন হয় যে, ভেতরগত অবস্থা আমার চেয়ে খারাপ, তবে এর মত হওয়ার দু'আ করা হলে আমি মহা অশান্তিতে পড়ে যাবো । অতএব জনুরীকে জিজ্ঞেস করা দরকার যে, তার হাল- হুকবীকত কী? 51 140101138,00এ
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।