পক্ষান্তরে মানুষ যদি পেরেশানি আসার পর আল্লাহর দরবারে ফিরে যায়, তার কাছে দুআ করে যে, “হে আল্লাহ! আমি দুর্বল, এত কষ্ট সহ্য করার শক্তি আমার নেই । হে আল্লাহ! আমি বেদনা থেকে পরিত্রাণ চাই, আপনি দয়া করুন। যাবতীয় দুঃখ-কষ্ট আমার দূর করে দিন।" এভাবে যদি সে দু'আ করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, যাবতীয় দুঃখ-কষ্ট আল্লাহর কাছে প্রকাশ তবুও তাকদিরের ওপর তার কোনো অভিযোগ নেই, বরং ইবাদত-বন্দেগী, ফিকির-আযকার, নামায-দু'আ যেন তার আরো জীবন্ত হয়ে ওঠে, তাহলে বুঝে নিতে হবে, এ প্রকারের পেরেশানি তার জন্য আল্লাহর রহমত, এর মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সে সাওয়াবের অধিকারী হচ্ছে, কারণ, আল্লাহর প্রতি তার অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ এ ধরনের পেরেশানি। আর আল্মাহও এ ব্যক্তিকে ভালোবাসেন । কেউই পেরেশানমুক্ত নয় প্রশ্ন হয়, মহব্বত ও ভালোবাসা শান্তি চায়, আরাম চায়। কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসার মানুষকে দুঃখ-কষ্ট থেকে মুক্ত রাখাই হলো প্রকৃত ভালোবাসার দাবি। কাজেই আল্লাহ তার এ বান্দাকে পেরেশানমুক্ত রাখাটাই ছিলো যুক্তির কথা । তবুও আল্লাহ তাকে পেরেশানিতে রাখছেন কেন? এর উত্তর হলো, এ জগতে কেউ পেরেশানমুক্ত থাকার আশা করতে পারে না। দুঃখ-কষ্ট, বেদনা, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত এমন কাউকে পাওয়া যাবে না। এমনকি নবী-রাসূল, ওলি, সূফি, রাজা, বাদশাহ কিংবা সম্পদশালী- সকলেই এ পেরেশানির সঙ্গে খুবই পরিচিত। কারণ, এ দুনিয়াটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এভাবেই । এখানে সুখ-দুঃখ, আনন্দ- বেদনা, সুস্থতা-অসুস্থতা হাত ধরাধরি করে চলে । শুধু সুখ-আনন্দের ঠিকানা এ দুনিয়া ০০০৪৮৮15777 63৫52274845 495 টির দা সুতরাং জান্নাতই হলো আসল সুখের ঠিকানা । আর এ দুনিয়া হলো, সুখ-দুঃখের মধ্যবর্তী ঠিকানা । বসন্ত যেমনিভাবে তার উপর আনন্দের ঝর্ণা ঝরায়, তেমনিভাবে হেমন্ত তাকে শোকগীথা সঙ্গীত শুনিয়ে দেয়। বসস্ত আর ////./51-1401311.001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।