আমার তালিবুল-ইলম ভাইয়েরা! আপনারা ফারেগ হওয়ার পর এমন এক জগতে যাবেন, যেখানে তিরস্কারের তীরগুলো আপনাদের দিকে তাক হয়ে আছে। সুতরাং এ জগতের প্রতিটি অঞ্চলে এ তীরের আঘাত আপনারা পাবেন॥ তীর বৃষ্টি আপনাদের জন্য অপেক্ষা করছে সর্বত্র। কিন্তু মনে রাখবেন, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সো.) এর সিপাহী । আমাদের বুযুর্গ হযরত শাইখুল হাদীস যাকারিয়া (রহ.) এ মসজিদে বসেই একটি কথা বলেছিলেন। কথাটি হৃদয়ে গেথে নিন। তিনি বলেছিলেন, "হে. তালিবে ইলম! নিজের পরিচয় জানো।' আমিও সেই কথারই পুনরাবৃত্তি করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমের দৌলত ছারা সম্মানিত করেছেন। তার দ্বীনের খেদমতের জন্য নির্বাচিত করেছেন । এ মর্ধাদা ও নেয়ামত দুনিয়ার সকল নেয়ামত ও সম্মানের চেয়েও"অধিক মর্যাদাপূর্ণ । কাজেই তিরস্কারের দৃষ্টির মাঝেও তোমাদেরকে অবিচল থাকতে হবে.। এ প্রত্যয় নিয়ে তোমরা বিশ্বের যেখানেই যাবে, ইনশাআল্লাহ" মাথা উচু করে থাকতে পারবে । তবে শর্ত হলো, যে ইলম তোমরা অর্জন করেছ, সে অনুযায়ী আমলও করতে হবে এবং দুনিয়ার বুকে তা ছড়িয়ে দেয়ার কোশেশ অব্যাহত রাখতে হবে। আল্লাহ প্রতিটি কদমে তোমাদেরকে সাহায্য করবেন, ভোমাদের জন্য সফলতার বন্ধ দরজাগুলোও উন্মুক্ত করে দিবেন। “আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বদা দ্বীনের উপর অবিচল থাকা এবং ইলমের কদর করার তাওফীক দান করুন। আমীন । আল্লাহই আমাদের রক্ষক ও অভিভাবক । ৃ , - এ 254) 40 90925 51 14001138,00এ
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।