Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১ রি নিিারারার্ার ইসলাহী থুতুবাত_____ _ _ __.. __ উক্ত ঘটনা শোনানোর পর আব্বাজান বলতেন, আল্লাহ তাআলা মাদরাসার পরিবেশে বিশেষ রহমত, বরকত ও নূর রেখেছেন। এ পরিবেশে থাকলেই দ্বীনের খেদমত করার তাওফীক হয়। আল্লাহ সকলের মাঝে ইখলাস তৈরি করে দিন। এই যে বেতন দেয়া হয়- মূলত এটা বেতন নয়, বরং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিছু হাতখরচ। এতেই সন্তুষ্ট থাক, তাহলে ইনশাআল্লাহ দ্বীনের খেদমত করার সুযোগ হয়ে যাবে। দরস-তাদরীনের বরকত আমি নিজের অভিজ্ঞতার কথাই বলি, আশা করি আমার কথাটা সকলেই সমন করবেন যে, দারুল উল্ম যখন থোলা থাকে- সে সময়টা এবং বন্ধের সময়টার মাঝে একটু তুলনা করে দেখুন। দেখবেন, শত পরিকল্পনা সত্তেও ছুটিকালীন সময়টা অযথাই চলে যায়। দরসের কারণে আল্লাহ বরকত দান করেন। আখিরাত সাজানোই একজন তালিবে-ইলমের ক্যারিয়ার প্রসিদ্ধ বুযুর্গ হযরত মারুফ কারখী (রেহ.)। বাগদাদে তার কবর রয়েছে। আমি “আলহামদুলিল্লাহ' সেখানে গিয়েছি। একবারের ঘটনা । এ প্রসিদ্ধ বুযুর্গ নদীর পাড় ধরে বন্ধুদের সাথে কোথাও যাচ্ছিলেন। ওই সময়ে দজলা নদীর বুক চিরে একটি নৌকা যাচ্ছিলো, যার অধিকাংশ আরোহী ছিলো স্বাধীনচেতা যুবক। তারা নাচ-গান করছিলো । তারা যখন হযরত মারুফ কারখী (রহ.)-কে দেখলো, তখন তাদের দুষ্টুমি আরো বেড়ে গেলো । দু-একজন এ বুযুর্গকে লক্ষ্য করে দু-একটি কটু কথাও বললো। এ অবস্থা হযরত মারুফ কারথী (রহ.) এর সাথী তাঁকে বললো, হযরত! এ স্বাধীনচেতা যুবকগুলো কত বড় বেয়াদব! নিজেরা নাচ-গানে মেতে আছে, ' আবার আল্লাহর ওলীদের শানেও গোস্তাখি করছে। আপনি এদের জন্য বদদুআ 'করুন। হযরত মারুফ কারখী (রহ.) হাত উঠালেন এবং আল্লাহর দরবারে দুআ করলেন, হে আল্লাহ! আপনি এসব যুবককে এ দুনিয়াতে কত আনন্দ দান করেছেন, আখেরাতে এরূপ আনন্দ এদেরকে দান করুন। এ দুআ শুনে সঙ্গের লোকটি বলে উঠলো, হযরত! আপনি তো বদদুআর স্থলে দুআ করে দিলেন। মারুফ কারী (রহ.) উত্তর দিলেন, এতে আমার কী; ক্ষতিঃ আমি তাদের জন্য আখেরাতের আনন্দ লাভের দুআ করেছি আর্‌ আখেরাতের আনন্দ তখনই তো লাভ হবে, যখন এরা প্রকৃত মুসলমান হতে পারবে। 11001 13/5.0014

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।