Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

একটি শিক্ষণীয় ঘটনা এ সুবাদে আব্বাজান একটি ঘটনাও বলেছেন যে, দারুল উলুম দেওবন্দের এক প্রসিদ্ধ উস্তাদ ছিলেন মুফতি মুহাম্মদ মাহুল উসমানী (রহ.)। ইনি ছিলেন হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রেহ.) এর খাছ শাগরিদ। ইলমে ও সাহিত্যে ছিলেন যথেষ্ট দক্ষ। দারুল উলুম দেওবন্দে শিক্ষকতা করতেন। এ সময়ে তার মনে এলো, আমরা মাদরাসায় পড়িয়ে বেতন গ্রহণ করি। এটা তো শ্রমিকের শ্রমের মত হলো । দ্বীনের খেদমত তো হলো না। বিনিময়মুক্ত খেদমতই তো প্রকৃত খেদমত । অথচ আমরা বেতন গ্রহণ করি। আল্লাহ জানেন, এর কোনো সাওফাব আমাদের নসিব হচ্ছে কিনা? অতএব, উপার্জনের ভিন্ন পথ বের করা দরকার। বিকল্প উপায়ে হালাল উপার্জন করতে পারলে অবসর সময়ে মাদরাসায় পড়াব। তখন মাদরাসা থেকে আর বেতন নিবো না। এ জাতীয় চিন্তা তার মনের মাঝে ঘুরপাক খাচ্ছিল। এরই মধ্যে একটি সরকারি শিক্ষাপ্ততিষ্ঠানে শিক্ষাদানের প্রস্তাব তিনি পেলেন। তিনি ভাবলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তো দু-একটা ক্লাস থাকে, সুতরাং দ্বীনের খেদমত করার পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তাই তিনি হযরত শাইখুল হিন্দ (রহ.)-এর কাছে এলেন এবং নিজের মনের কথা খুলে বললেন। হযরত শাইখুল হিন্দ রহ.) উত্তর দিলেন, ঠিক আছে যাও । তোমার অন্তরে যখন এ ধরনের খেয়াল চেপেছে, তাহলে যেতে পার। গিয়ে দেখ। হযরত শাইখুল হিন্দ (রহ.) তাঁকে অনুমতি দিলেন। কারণ, মুফতি মাহুল (রেহ.) এর মনের প্রচণ্ড ঝোক ওই দিকেই ছিলো । তাই শাইখুল হিন্দ রেহ.) বুঝলেন যে, বাধা দিলেও কাজ হবে না। সুতরাং অনুমতিই দিয়ে দেয়াই শ্রেয়। যাক, অবশেষে মুফতি মাহুল (রহ.) দেওবন্দ থেকে চলে গেলেন। ছয়মাস পর এক ছুটিতে তিনি দারুল উলুম দেওবন্দে এলেন। তখন প্রথম সাক্ষাতেই হযরত শাইখুল হিন্দ (রহ.) তাকে জিজ্ঞেস করলেন, মুফতি সাহ্‌ল! তোমার মাথা থেকে এ চিন্তা কী দূর হয়েছে যে, সরকারি শিক্ষা-প্রতিষ্ঠানে গেলে দ্বীনের খেদমত করার ব্যাপক সুযোগ পাবে? বল তো, এই ক'মাসে কতটি কিতাব লিখেছ? কতটি ফতওয়া দিয়েছ? কত জায়গায় ওয়াজ করেছ? শাইখুল হিন্দ (রহ.) এর প্রশ্ন শুনে তিনি চোখের পানি ছেড়ে দিলেন এবং উত্তর দিলেন, হযরত! এটা ছিলো শয়তানের ধোকা । কারণ, দারুল উলুমে থাকাকালীন যে খেদমত আল্লাহ আমাকে করার তাওফীক দিয়েছিলেন, এখান থেকে যাওয়ার পর এর অর্ধেক পরিমাণও খেদমত করার তাওফীক আমার হয়নি, অথচ সময় পেয়েছি বহুগুণ বেশি । 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।