Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

০০১ তত তপতি তাপীতপাা শশী টিপা শীশিিপিপ্টী টিপি িতত পিসী পিপিপি ততই পপর দুনিয়া তত বেশি দূরে সরতে থাকবে । আর দুনিয়া থেকে যত বেশি পালাবে, দুনিয়া তত বেশি আকড়ে ধরবে । কোনো ব্যক্তি এর চমতকার উদাহরণ দিয়েছে এভাবে যে, দুনিয়াটা হলো, মানুষের ছায়ার মতো । কেউ যদি ছায়াটাকে ধরার জন্য তার পেছনে দৌড়ায়, তাহলে ছায়া তার চোখের সামনে নেচে নেচে পালায় । কিন্তু কেউ যদি ছায়াটীকে ফেলে রেখে উল্টোভাবে দৌড়ায়, তাহলে ছায়াও তার পেচনে দৌড়াতে থাকে । এ দছুনিয়াটাও ঠিক অনুরূপ । তার রূপ-রস, গন্ধ যত বেশি কামনা করবে, সে তত বেশি পালাবে । কিন্তু কেউ যদি হৃদয়ের দীপ্তি নিয়ে দুনিয়াটাকে ছাড়তে পারে, তাহলে দুনিয়া তার কাছে আপন খোলস ফাটিয়ে দুর্বল হয়ে ধরা দিবে । মূলত দুর্বলতাই হলো দুনিয়ার আসল রূপ। আল্লাহর যেসব বান্দা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছে, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এবং এজন্য দুনিয়াকে দুরে সবিয়ে দিয়েছে, সেসব বান্দার মর্যাদা ও সমৃদ্ধির প্রতি একটু নজর বুলিয়ে দেখুন; ঈর্ষা জাগবে । কারণ, আল্লাহ তাদেরকে সুখে রেখেছেন । প্রাণের দীপ্তিতে তীরা ঝলমল থাকেন সারাক্ষণ । মর্যাদা, গৌরব ও উচ্চ মনুষ্যত্রে জীবন্ত নমুনা তো তারাই, যারা দুনিয়াকে দূরে ঠেলে রেখেছেন । আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে তাঁদের মত সদাপ্রাচুর্য দান করেন। আমীন । এই জন্যই বলি, মোল্লা-মৌলভীর রুটি-রুজির ফিকির তোমাদের করতে হবে না। মুফতি শফী (রহ.) বলতেন, আল্লাহ তাআলার কত মানুষকে রিযিক দান করেন। এমনকি গাধা ও শুকরের রিষিকের ব্যবস্থাও তিনি করেন । তাহলে তার ছ্বীনের ধারক-বাহকদেরকে তিনি রিযিক দান করবেন না কেন? সুতরাং এদের জন্য তোমাদের এ মায়াকান্নার তো প্রয়োজন নেই। মৌলভীদেরকে কামার ও ছুতার বানিও না হৃদয়ে রেখাপাত করো, এ আন্দাযে মানুষের কাছে দ্বীনের পয়গাম পৌছাতে হলে জাগতিক শিক্ষারও প্রয়োজন আছে। একজন ফকিহর যুগ ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকা জরুরি । এ দৃষ্টিভঙ্গি নিয়ে জাগতিক শিক্ষা দান ও গ্রহণও দ্বীনের অন্তর্ভুক্ত । কিন্তু মনে রাখবেন, একবার যদি মৌলভীদেরকে কামার ও ছুতার বানান, তাহলে তারা প্রকৃত সফলতা থেকে দূরে সরে যাবে। আমার আব্বাজান মুফতি শফী রেহ.) বলতেন, একজন মৌলভী কর্মকারের কাজ শিখেছে । সে ভেবেছে, এ কাজের মাধ্যমে আমি কটি-রুজির ব্যবস্থা করবো । অবশিষ্ট সময়গুলোতে দ্বীনের খেদমত করবো, পারিশ্রমিক নিবো না। মনে রাখবেন, এ ধরনের মৌলভী সাহেব আজীবন কর্মকারই থেকে যায়, দ্বীনের খেদমত করার ভাগ্য তাদের জোটে না। //0/./51-10131138.001

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।