০৯৯৯৯৯৩০৯৯০ তি তিশার ৯ দক পাতি ৩৯৩৯৯ উপ০০শ সপন সতত ফ্যাকাল্টিতে দ্বীনিয়াতও শেখানো হয়। তাদের শিক্ষকদের দেখে আলেম তো দূরের কথা, মুসলমান কিনা- এ সন্দেহ হবে। এসব প্রতিষ্ঠানে এখন সহশিক্ষার প্রচলন আছে। নারী-পুরুষ একই সঙ্গে পড়ালেখা করে। ইসলাম শিক্ষা দেয়া হয় বটে, তবে তা শুধু একটি মতবাদ হিসাবে শিক্ষা দেয়া হয়। এঁতিহাসিক দর্শন হিসাবে ইসলাম সম্পর্কে শেখানো হয়, বাস্তবজীবনে যার কোনো কার্ধকারিতা নেই। ওরিয়েন্টালিস্টরা যেমনিভাবে ইসলামের+ওপর ডিগ্রি নেয়, তেমনিভাবে এখানকার ছাত্ররাও নেয়। বলাবাহুলা, বর্তমানে আমেরিকা, কানাডা ও ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতেও ইসলাম শিক্ষা রয়েছে। হাদীস, ফিকাহ ও তাফসীরশান্ত্রও তাল্লের সিলেবাসভুক্ত। তাদের প্রবন্ধ নিবন্ধ পড়লে আপনি এমন সব কিতাবের নামও পাবেন, যেগুলোর নাম আযাদের বহু আলেম মোটেও শোনেন নি। এসব প্রবন্ধ-নিবন্ধ দৃশ্যত খুবই গবেষণা-সমৃদ্ধ। কিন্তু যে ইসলামী-শিক্ষা তাদেরকে ঈমানের দৌলত দিতে পারে না, সেই শিক্ষা অন্তসারশূন্য নয় কিঃ সকাল থেকে সন্ধ্যা পর্যস্ত ইসলাম শিক্ষার সমুদ্রে ভুবে থাকার পরেও যারা ব্যর্থতার গ্রানি দূর করতে পারে না এবং সেই সমুদ্রের পানি কণ্ঠনালীর নীচে নামাতে পারে না, সেই শিক্ষার মূল্যই বা কী? পাশ্চাত্োর শিক্ষাপ্রতিষ্ঠানগ্তলোতে শরীয়া-ফ্যাকাল্টি আছে, উসূলুদ্দীন ফ্যাকাল্টি আছে, কিন্তু এর কোনো প্রভাব বাস্তব-জীবনে নেই । মূলত এসব ইলম ও শিক্ষার রুহ মিটিয়ে দেয়া হয়েছে। যাক, ভারপর আমি জিজ্ঞেস করলাম, কোনো মাদরাসা যখন নেই, কী আর করা, তাহলে আমাকে এমন কোনো আলেমের সন্ধান দিন, যিনি তারা আমাকে বললো, শায়খ আব্দুল কাদের জিলানী (রহ.) এর মাজারের কাছে একটি মসজিদ আছে । সেই মসজিদ-সংলগ্ একটি মক্তব আছে। সেখানে একজন পুরাতন শিক্ষক আছেন, যিনি পুরাতন পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকেন। এ তথ্য পেয়ে আমি সেই শিক্ষকের খোজে বের হলাম এবং খুঁজতে খুজতে তার খেদমতে পৌছে গেলাম । তাকে দেখেই বুঝলাম, বাস্তবেই ইনি একজন বুযুর্গ আলেম । আমার মনে হলো, আমি কোনো আল্লাহ ওয়ালা আলেমের সংস্পর্শে এসে পৌছেছি। লক্ষ্য করলাম, তিনি চাটাইয়ের ওপর বসে পড়ান। পরিধানে মোটা-সোটা কাপড় । জুতোও সাধারণ । চেহারার ওপর আল্লাহর ফযলে ইলমের ঝলকও দেখতে পেলাম । কিছুক্ষণ তার খেদমতে বসার পর যনে হলো । আমি এক বেহেশতি-পরিবেশে এসে পড়েছি। 51140101138 ,00এ
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।