Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ঘাত কাটা হয়েছিলো । দ্বিতীয়বার ধরা খাওয়ার পর তার পা কেটে দেয়া হয়েছিলো এবং এবার তৃতীয়বার তাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হলো। লোকদের মুখে এ চোরের বৃত্তান্ত শোনার পর জুনাইদ বাগদাদী রেহ.) অগ্রসর হলেন এবং চোরের অবশিষ্ট পায়ে চুমো দিলেন। লোকেরা এ কাণ্ড দেখে খুবই বিস্মিত হলো এবং জুনাইদ বাদগাদী (রহ.)-কে বললো, আপনি এ কী করলেন! জানেন, এ লোকটি কত বড় চোর! জুনাইদ বাগদাদী (রহ.) উত্তর দিলেন, হ্যা জানি। তবে যদিও সে মহাপাপী, যার কারণে আজ তার এ পরিণতি, কিন্তু তার মধ্যে একটি ভালো গুণও আছে। এই গুণটি হলো, 'ইসতেকামাত' তথা লেগে থাকার গুণ, কাজের প্রতি গুরুত্ব দেয়ার গুণ। চুরি করার দায়ে তার হাত কাটা গেছে, তবুও সে চুরি ছাড়েনি, পা কাটা গেছে, তবুও সে চুরিতে অটল, অবশেষে এই চুরির জন্য সে নিজের জীবনটিও দিয়ে দিয়েছে। এ লেগে থাকার গুণ এত বড় গুণ, যদি সে এটিকে অপাত্রে ব্যবহার না করে যখাক্ষেত্রে ব্যবহার করতো, না জানি সে কত বড় অলী হতো! আমি চুমো দিয়েছি এজন্য যে, আল্লাহ যেন লোকটির ইসতেকামাতের গুণ আমার ইবাদাত ও আমলে সৃষ্টি করে দেন। সারকথা হলো, আল্লাহর প্রিয় বান্দাগণ কোনো মানুষকেই ঘৃণা করতেন না। বরং তার শুনাহ ও নাফরমানীকে ঘৃণা করতেন। তারা বলতেন, একজন খারাপ লোকের কাছেও যদি কোনো ভালো গুণ থাকে, তাহলে সেটাকেও গ্রহণযোগ্য মনে করতে হবে। সাথে সাথে তার খারাপ গুণগুলো দূর করার ফিকির করতে হবে। তাকে কোমলতা ও ভালোবাসা মিলিয়ে উপদেশ দিতে হবে । অপরের কাছে তার সমালোচনা করা যাবে না। এক মুমিন অপর মুমিনের জন্য আয়নাস্বরূপ হাদীস শরীফে এসেছে- (0) 5৪ ০৬০৮০ ২৪, $5৬)-০০১০ 82৩০৮ “একজন ঈমানদার অপর ঈমানদারের জন্য আয়নার মতো ।" । মানুষের চেহারায় দাগ বা ময়লা পড়লে আয়নার সামনে গিয়ে দীড়ালে তখন আয়না নীরবে বলে দেয় যে, তোমার চেহারায় এ দাগটি আছে। অনুরূপভাবে একজন ঈমানদার ব্যক্তিও অপর ঈমানদার ব্যক্তির জন্য আয়নার মতো। একজন অপরজনের দোষ-ক্রটি নীরবে বলে দিবে । দরদমাখা কথা দিয়ে অপরজনের দোষটি ধরিয়ে দেবে । যেমন কারো গায়ের উপর বিষাক্ত কোনো পোকা বা পতঙ্গ বসলে যেমনিভাবে অপরজন চুপ করে বসে থাকে না, ./110101 135,001

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।