Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ইসলাহী খুতুবাত, থেকে আমাকে সম্মানিত করেছেন। অর্থাৎ অনেকেই অসুস্থতায় ভুগছে আর আপনি আমাকে দান করেছেন সুস্থতা ।' রোগী দেখলে এ দুআটি পড়া সুন্নাত । দুআটি রাসূলুল্লাহ সো.) শিক্ষা দিয়েছেন। ডা. আবদুল হাই (রহ.) বলতেন, আমি কোনো হাসপাতালের কাছ দিয়ে যখন যাই, তখন “আলহামদুলিল্লাহ এ দুআটি পড়ি এবং মনে মনে এ দুআ করি যে, হে আল্লাহ! এসব রোগীকে আপনি সুস্থ করে দিন। গুনাহগারকে দেখলেও উক্ত দু'আ পড়বে আমাদের এক উত্তাদ বলতেন, “রোগী দেখলে উক্ত দুআটি পড়ার শিক্ষা আমরা রাসূলুল্লাহ (সা.) থেকে পেয়েছি । অনুরূপভাবে কোনো গুনাহগারকে ছখলেও উক্ত দুআটি পড়বে । আমি এমনটি করি । যেমন, পথে-ঘাটে সিনেমার প্রতি উৎসাহী মানুষের লাইন দেখা যায়। তখন আমি এ দুআটি পড়ি। সাথে সাথে শুকরিয়া আদায় করি এজন্য যে, আল্লাহ আমাকে এ গুনাহটি থেকে দূরে রেখেছেন ।' দেখুন, যেমনিভাবে একজন রোগী সহমর্ষিতা পাওয়ার যোগ্য, তেমনিভাবে একজন গুনাহগারও সহমর্ষিতা পাওয়ার যোগ্য । কারণ, অসুস্থ ব্যক্তি হচ্ছে শরীরের রোগী এবং গুনাহগার ব্যক্তি হচ্ছে আত্মার রোগী । গুনাহগারকে দেখে ঘৃণা করবে না, তাকে তুচ্ছ মনে করবে না । বরং তার জন্য হেদায়াতের দুআ করবে। হতে পারে, আল্লাহ তাকে তাওবার সুযোগ করে দিবেন। তখন সে নিষ্পাপ হয়ে যাবে এবং তোমার চেয়েও পবিত্র হয়ে যাবে । মোটকথা, পাপীকে নয়, বরং পাপকে ঘৃণা করবে। কাফেরকে না, বরং কুফরকে ঘৃণা করবে। ব্যক্তিকে না, বরং তার অপকর্মকে ঘৃণা করবে। ব্যক্তির সঙ্গে কোমল ও সহমর্মিতার আচরণ করবে । দরদমিশ্রিত ভাষায় তাকে বুঝানোর চেষ্টা করবে । আমাদের বুযুর্গানে হবীনের কর্মকৌশল এমনই ছিলো যে, তাঁদের অন্তরে ব্যথা ছিলো, ফিকির ছিলো । হৃদয়ের সবটুকু দরদ ঢেলে দিয়ে তারা মানুষকে আল্লাহর প্রতি ডেকেছেন। হযরত জুনাইদ বাগদাদী (রহ.) চুমো দিয়েছেন চোরের পা ঘটনাটি শুনেছি আব্বাজান মুফতি মুহাম্মদ শফী (রহ.) থেকে । হযরত জুনাইদ বাগদাদী (রহ.) কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে একজন মানুষকে ফাঁসিকাষ্ঠে ঝুলস্ত দেখতে পেলেন। লোকটির একটি হাত ও একটি পা কর্তিত। লোকদের কাছে তিনি এর কারণ জিজ্ঞেস করলেন । লোকেরা উত্তর দিলো, চুরি করা এ বাক্তির স্বভাবে পরিণত হয়েছিলো । প্রথমবার ধরা খাওয়ার পর তার 11001 13/5.0014

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।