52 ইসলাহী খুতুবাত_ ৪৭ 'আমার অবস্থা হলো, আমি প্রত্যেক মুসলমানকে ফিলহাল আমার চেয়ে ডালো জানি আর প্রত্যেক কাফেরকে ভবিষ্যতের হিসাবে উত্তম জানি । মুসলমান সে তো মুসলমান, তার হৃদয়ের আছে ঈমান। তাই সে আমার চেয়ে উত্তম ৷ কাফের তো হতে পারে ভবিষ্যতের ঈমানদান্র, আল্লাহর তাওফীক সাথী হলে ঈমান তার নসিব হবে । তাই সম্ভাবনার উপর ভর করে বলতে পারি, সে আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে অধম ।" এ রোগে আক্রান্ত কারা? অপরকে তুচ্ছ মনে করার রোগে তারাই আক্রান্ত, যাদের কাছে দ্বীনের জ্ঞান যথেষ্ট পরিমাণে নেই এবং যারা নতুন করে দ্বীনমুখী হচ্ছে। যেমন, এক ব্যক্তি প্রথম প্রথম দ্বীনের উপর চলতো না, এখন সে দ্বীনমুখী হয়েছে, নামায-রোষা পালন করছে, পোশাক-পরিচ্ছদও পরিশীলিত করে নিয়েছে, মসজিদে নিয়মিত আসা-যাওয়া করছে, জামাতে নাযায পড়াকে খুব গুরুতৃ দিচ্ছে, এ ব্যক্তির মনে শয়তান একথা গেঁথে দিলো যে, ভূমি তো সোজা পথে চলে এসেছো, কিন্ত্ দেখো, গুনাহর ভেতর আকণ্ঠ নিমজ্জিত মানুষগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। ফলে এ ব্যক্তি নিজেকে ছাড়া অবশিষ্ট সবাইকে 'নীচু' ভাবতে শুরু করলো। তাদের বিরুদ্ধে অভিযোগ-অনুযোগ উত্থাপন শুরু করে দিলো । এর অনিবার্য পরিণতিতে শয়তান তাকে আরো অগ্সর করে নিলো । এবার অহঙ্কার, গোয়ার্তুমি, হঠকারিতা, স্বার্থপরতার মত বদঅভ্যাস তাকে পেয়ে বসলো । ধীরে ধীরে তার সকল সাধনা, মুজাহাদা ও ইবাদত ধ্বংসের গর্তে হারিয়ে গেলো। কারণ, অহঙ্কারমিশ্িত ও লোকদেখানো কোনো আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় । বিধায় এ ব্যক্তির আমলও সফলতার মুখ দেখে না। আল্লাহ আমাদের সকলকে এ জাতীয় আমল থেকে রক্ষা করুন। ইসলাঘপূর্ণ ও শোকরসমৃদ্ধ আমল করার তাওফীক দান করুন| আমীন । অপরকে তুচ্ছ মনে করার রোগ থেকে মুক্তি দান করুন। আমীন। রোগী দেখলে এ দু'আ পড়বে হাদীস শরীফে এসেছে, তখন এক মানুষ অপর মানুষকে রোগে ভুগতে দেখবে, তখন এ দুআটি পড়বে- ১5 586 ০5 পন্ড ও 9 292005 ৩৪০ ওখ্সা সঃ ৬০ 571015151155101-85282)- 48315 'হে আল্লাহ! সকল প্রশংসা আপনার জন্য। যেহেতু আপনি এ লোকটিকে যে রোগে ভোগাচ্ছেন, আমাকে তা থেকে মুক্তি দিয়েছেন এবং অনেক লোক //0/./51-10191138.001
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।