যে ব্যক্তি তাওবা করেছে, তার গুনাহ নিয়ে নাড়াচাড়া করার অধিকার যেমনিভাবে আপনার নেই, তেমনিভাবে যে ব্যক্তি এখনও তাওবা করেনি, তার গুনাহটা নিয়ে ছুটে বেড়ানোর অধিকারও আপনার নেই। কেননা, সে এখনও তাওবা করেনি ঠিক; কিন্তু ভবিষ্যতে করবে না- এমনটি তো নিশ্চিত নয়। কাজেই তাকে হীন ও নীচু ভাববার কোন কারণ নেই। পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়। বরং পাপা ব্যক্তি তো সমবেদনা পাওয়ার পাত্র । কারণ সে রোগী, নফসের ব্যাধিতে সে করুণভাবে আক্রান্ত । শারীরিক ব্যধিতে আক্রান্ত ব্যক্তি যেমনিভাবে সেবা-যত্্ব ও সমবেদনার পাত্র, তেমনিভাবে নফসের রোগীও কোমলতা ও করুণার পাত্র । রোগ ঘৃণ্য হতে পারে, কিন্তু রোগী ঘৃণিত হতে পারে না। তাই যে-কোনো রোগীর জন্য দুআ করতে হবে। শরীরের রোগী কিংবা নফসের রোগী সব রোগীর প্রতি সহমর্ষিতার আচরণ দেখাতে হবে । কুফর ঘৃণ্য বিষয়, কিন্তু কাফের ঘৃণ্য ব্যক্তি নয় কোন কাফেরকে ঘৃণা করা যাবে না। হ্যা, কুফরকে ঘৃণা করতে হবে অবশ্যই । কাফেরের জন্য দুআ করতে হবে, হে আল্লাহ! তার কুফর দূর করে দিন। দেখুন, রাসূলুল্লাহ (সা.)-এর উপর কাফেররা কত নির্যাতন করেছে। তাদের তৃনিরের প্রতিটি তীর তাঁর প্রতি নিক্ষেপ করেছে। তার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছে। তার রক্ত ঝরিয়েছে। মোটকথা, নির্যাতন-নিপীড়নের প্রতিটি পন্থা তারা প্রিয়নবী (সা.) এর বিরুদ্ধে প্রয়োগ করেছে। এতদসত্বেও তিনি তাদেরকে বদদুআ দেননি, বরং দরদমাখা কণ্ঠে দুআ করেছেন- ১21%11 92150975618 ৩৪৪ হে আল্লাহ! আমার জাতিকে হেদায়াত দান করুন, তারা তো জানে না আমি আপনার রাসূল ।" বোঝা গেল, প্রিয়নবী (সা.) ব্যক্তিকে ঘৃণা করেননি, বরং দরদ ও ব্যথা প্রকাশ করেছেন। ঘৃণা করেছেন গুনাহ, জুলুম, শিরক ও কুফরকে ৷ কাজেই পাপীকে নয়; বরং পাপকে ঘৃণা কর। পাপীর প্রতি সমবেদনা জানাও । তার থেকে পাপ দূর হওয়ার দুআ কর। হযরত থানবী রেহ.) অপরকে উত্তম মনে করতেন হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) এর একটি বাণী আমি আব্বাজান মুফতি শফী (রহ.) ও ডা. আবদুল হাই (রহ.) এর মুখে বহুবার শুনেছি। তিনি বলতেন- 51140101138 ,00এ
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।