..__... ইসলাহী খুতুবাত__..___.. _.. ৪১ ৭111১31 শুধু আল্লাহর দিকে চেয়ে সব নির্যাতন তিনি মুখ বুজে সহ) করেছিলেন । অথচ প্রতিশোধের কোলো শক্তি তার কাছে ছিলো না এমন নয়। দশের পরিবর্তে একটা প্রতিশোধ হলেও নেয়ার ক্ষমতা তার হাতে ছিলো । কিন্তু দেখুন তার প্রিয় অনুসারী বেলাল হাবশী (রা.) এর প্রতি । তাওহীদের ডাকে সাড়া দেয়ার অপরাধে তপ্ত বালুতে তাকে টানা-হেচড়া করা হয়েছে। বুকে ভারি পাথর উঠিয়ে দেয়া হয়েছে। তখন তো ইচ্ছা করলে তিনি অন্তর তো একটা চড় হলেও দিতে পারতেন। কিন্ত্র দেননি । কারণ, তখনকার নির্দেশ এটা ছিলো না। তরবারি উঠাবার অনুমতি তখনও তারা পাননি । মানবীয় সোনার খনি এতসব নির্যাতনের তোপের মুখে তাদের পড়তে হয়েছে কেনঃ কারণ, উদ্দেশ্য ছিলো, তাদেরকে জ্বালিয়ে-পুড়িয়ে খাটি সোনা হিসাবে গড়ে তোলা । তেরটি বছর তারা তৈরি হয়েছেন। তারপরেই শুরু হয়েছে মদীনার জীবন। সুতরাং প্রথম কাজ হলো, নিজেকে তৈরি করা, নিজেকে শুদ্ধ করার পর অপরকে শুদ্ধ করার চিন্তা করলে তখন তা ফলপ্রসূ হবে । সাহাবায়ে কেরাম যেমনিভাবে সর্বপ্রথম আত্মশুদ্ধির পেছনে নিজেদেরকে উৎসর্গ করেছেন, তারপর মদীনা রাষ্ট্র কায়েষ করেছেন, এমন রাষ্ট্র কায়েম করেছেন, যার নজির বিশ্বের ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। তেমনিভাবে আমাদেরকেও সর্বপ্রথম আত্মশুদ্ধির পথে চলতে হবে, এরপরেই আসবে আল্লাহর সহায়তা ও বিজয় । নিজেকে যাচাই করুন আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে আরজ করতে চাই যে, আমাদের প্রত্যেকের উচিত নিজেকে যাচাই করা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত জীবনটা আমাদের কেমন কাটছে? আল্লাহর হুকুম কতটুকু মেনে চলেছি এবং কতটুকু অমান্য করেছি? ইসলাম পাচটি জিনিসের সমষ্টির নাম। প্রতিদিন অন্তত একবার হলেও যাচাই করা প্রয়োজন এ পাচটি বিষয়ে আমাদের অবস্থাটা কেমন? পীচটি বিষয় হল- ১. আকীদা-বিশ্বাস শুদ্ধ হওয়া চাই । ২. ইবাদাত অর্থাৎ নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি সঠিক ও যথাযথ হওয়া চাই । ৩. মুআমালাত তথা বেচা-কেনা, লেনদেন, আয়-উপার্জন ইত্যাদি হালাল-পদ্ধতিতে হওয়া চাই। 51140101138 ,00এ
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।