Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

8০ __ইসলাহী খৃতুবাত পপি পি পিল শক কক *াশিীশশশিপিপিতপীিসততততত৩৯০শশিশাী শীতল শিক তত যে কথা বলবো, সেই কাজ আমি করবো, গীবতের বিরুদ্ধে বলবো, নিজেও গীবত ছাড়বো । ঘুষের বিরুদ্ধে স্রোগান দিবো, নিজেও ঘুষ থেকে দূরে থাকবো । সুদবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবো, নিজেও এ থেকে দূরে থাকবো। দুর্নীতিবিরোধী অভিযানে সক্রিয় থাকবো, নিজেও এ থেকে বেঁচে থাকবো । নগ্নতা, উলঙ্গপনা ও অন্যায়-অপরাধের বিরুদ্ধে বন্তরকঠিন হবো, নিজেও এগুলো বর্জন করবো। এভাবে চলতে পারলে এটা হবে সমাজশুদ্ধির জন্য সঠিক পথ । যতক্ষণ পর্যন্ত নিজেকে শোধরানোর চিন্তা করবো না, ততক্ষণ পর্যন্ত সমাঁজশুদ্ধির পথ খুঁজে পাবো না। কুরআন মজীদের উল্লিখিত আয়াতটির প্রতি পুনরায় লক্ষ্য করুন- 705511442১6 18824 3 15 তোমরা নিজেদের কথা চিন্তা কর। তোমরা নিজেরা যদি সৎপথে পরিচালিত হও, তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষাপদ্ধতি দেখুন, রাসূলুল্লাহ (সা.) এ দুনিয়ারই মানুষ ছিলেন । নবুওয়াতপ্রান্তির পর মাত্র তেইশ বছর দুনিয়াতে জীবিত ছিলেন। তিনি যখন এসেছিলেন, তখন গোটা দুনিয়া ছিলো অন্ধকারাচ্ছন্ন । আশার আলো তাদের থেকে ছিলো অনেক দূরে। বিশেষ করে আরব বিশ্বের অবস্থা ছিলো বেশি করুণ । এমন স্পর্শকাতর পরিস্থিতিতে তিনি এসেছিলেন । তখন সম্পূর্ণ নিঃসঙ্গ তিনি । কেউ নেই তাঁকে সহযোগিতা করার । তখনই তিনি নির্দেশপ্রাপ্ত হলেন গোটা সমাজকে পরিবর্তন করার ৷ সমাজবিপ্লবের পথে এগুলেন তিনি । মাত্র তেইশ বছরে সফলও হলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন গোটা আরব ছিলো কুফর ও শিরকমুক্ত। যে জাতি ছিলো সম্পূর্ণ পথহারা জাতি, সেই জাতিকে তিনি শুধু পথই দেখাননি, বরং পথপ্রদর্শকেও পরিণত করেছেন । এত বড় বিপ্রুব কিভাবে সম্ভব হলো? এ তেইশ বছর জীবনে তিনি মক্কাতে ছিলেন তের 'বছর। যে তের বছরে জিহাদ করার অনুমতি তিনি পাননি । নেতৃতু, কর্তৃত্ব ও বিধিবিধান প্রয়োগ তখনও শুরু করেননি তিনি। বরং এ দীর্ঘ তের বছরে শুধু সবর করেছেন। নির্যাতনের ঝড়েও. তিনি ছিলেন অবিচল । প্রতিশোধের পরিবর্তে শুধু মার খেয়েছেন। কারণ, তার প্রতি আল্লাহর নির্দেশ ছিলো- ৫1৮০ (4$4515 11001 13/5.0014

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।