..._____ ইসলাহী ধুতুবাত ._._.. .. ... ৩৯ হুযায়ফা (রা.) এর কাছে হাজির হলেন। হ্যায়ফা (রা.) কে রাসূলুল্লাহ (সা.) মুনাফেকদের তালিকা দিয়েছিলেন । তাই উমর (রা.) তাকে জিজ্ঞেস করেছেন, 'নবীজী (সো.) মুনাফেকদের যে তালিকাটি আপনাকে দিয়েছেন, সেখানে আমার নাম নেই তো? দেখুন, উমর (রো.) এর মত সাহাবীর নিজের ব্যাপারে শংকা কোন পর্যায়ের । নবী (সা.) তাকে বেহেশতি বলেছেন তাতে কি! তার ভয় হলো, নবীজী (সা.) এর ইন্তেকালের পর আমার বদ-আমলের কারণে হয়ত সেই সৌভাগ্যটি ধরে রাখতে পারিনি। আসলে একেই বলে নিজের ফিকির। যে নিজেকে যতখানি চিনেছে, তার ফিকিরও তত দূরন্ত হয়েছে। বস্তুত এটা ছাড়া মানুষ গুনাহমুক্ত জীবন কাটাতে পারে না। (আল বিদওয়াহ, আন্লিহায়াহ খণ্ড ৫, পৃ. ১৯) দ্বীন সম্পর্কে চুড়ান্ত অজ্ঞতা আমাদের অবস্থা আজ উল্টোপথে ধাবমান । আমরা দ্বীনের কথা বলি ঠিক, কিন্তু নিজেকে শুদ্ধ করার ফিকির করি না। দলাদলি, কাদা ছোড়াছুড়ি ও অনর্থক বাচালতা ছাড়া বাস্তবঘনিষ্ঠ কার্যকলাপ আমাদের দ্বারা হয় না। এর ফলে দ্বীন সম্পর্কে উদাসীনতা সমাজে বাড়ছে বৈ কমছে না। একটা সময় ছিলো, যখন আমাদের শিশু-কিশোররাও দ্বীন সম্পর্কে যথেষ্ট ধারণা রাখতো । অথচ আজ? আজ বড়রাও এমনকি শিক্ষিতরাও দ্বীন সম্পর্কে খুব অজ্ঞতার পরিচয় দিচ্ছে। যদি বলা হয়, এটা দ্বীনের কথা, তখনই বিস্ময়ঝরা কণ্ঠে বলে ওঠে, আচ্ছা, তাহলে এটাও দ্বীনের কথা! দ্বীন সম্পর্কে অজ্ঞতারও একটা সীমা থাকা উচিত। সেই সীমা আজ কোথায়? এমন করুণ পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণই বা কি? আসলে এর একমাত্র কারণ হলো, মানুষ আত্মুদ্ধির কথা ভাবে না, নিজেকে সংশোধনের চিন্তা করে না, ব্যক্তি সংশোধনের ওপরেই নির্ভর করে সমাজশুদ্ধির কার্যকারিতা । তাই কুরআন মজীদ আমাদেরকে সর্বপ্রথম ব্যক্তি-সংশোধনেরই নির্দেশ দিয়েছে৷ এই হলো আমাদের অবস্থা সংস্কারের আওয়াজ তুলি, কিন্তু আমার ব্যক্তিগত অবস্থা হচ্ছে, ঘৃষ নেয়ার সুযোগ পেলে খুশিতে টশবগ করি, অন্যকে ধোকা দেয়ার সুযোগ পেলে তাও নিপুণভাবে কাজে লাগাই । অথচ সুদবিরোধী আন্দোলনে আমার পতাকা থাকে আকাশছোয়া। দুর্নীতিবিরোধী অপারেশনে আমার পদক্ষেপ হয় দৃঢ় ও কঠিন। বলুন, সমাজসংস্কার কিভাবে হবেঃ সমাজশুদ্ধির পথ কিভাবে রচিত হবে? এভাবে তো সমাজসংস্কার হবে না; হতে পারে না। /./110101 135,001
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।