আছে। একবার তীর নহরে দুর্ভিক্ষ দেখা দিলো বৃষ্টি বধ হযে গেলো। লোকজন ভীষণ দুশ্চিন্তায় কাটাচ্ছিলো । মানুষ বৃষ্টির জন্য দুআ করতে লাগলো । কিছু লোক এ মহান বুযুর্গের দরবারে উপস্থিত হয়ে আরয করলো, হযরত! দেশের দুর্ভিক্ষের কথা ভো আপনার অজানা নয়। খানা নেই, বৃষ্টিও নেই। জমি-জিরাত সব শুকিয়ে খা-খা করছে। জীবজস্তগুলো ক্ষুর্থপপাসার তীব্রতায় চেঁচামেচি করছে। আপনি একটু হাত উঠান। আল্লাহর কাছে দুআ করুন, যেন বৃষ্টি দান করেন । হযরত যুনুন মিসরী (রহ.) উত্তর দিলেন, দুআ তো “ইনশাআল্লাহ' অবশ্যই করবো । তবে একটি কথা শোন, কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, “তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল।" সুতরাং এ অনাবৃষ্টির কারণ আমরা নিজেরাই । আমাদের গুনাহর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এখন সর্বপ্রথম দেখা দরকার, আমাদের মধ্যে কে সবচে বড় গুনাহগার? আমি ব্যক্তিগতভাবে যখন নিজের কথা ভাবি, মনে হয়, এ গোটা এলাকায় আমার চেয়ে খারাপ কেউ নেই, আমার মত গুনাহগার দ্বিতীয়জন নেই। আমার প্রবল ধারণা, আমার কারণেই বৃষ্টি হচ্ছে না। তাই আল্লাহ চাহেন তো এ এলাকা থেকে আমি চলে গেলেই আল্লাহর রহমত আসবে । এজন্য আমি চললাম, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন, বৃষ্টি দান করুন। দৃষ্টি ছিল নিজ গুনাহর প্রতি দেখুন, যুনুন-মিসরী (রহ.) এর মতো মহান বুযুর্গের ভাবনা কত পবিত্র ছিলো । তিনি কি মিথ্যা বলেছেন? না-কি এর মাধ্যমে তিনি বিনয় প্রকাশ করেছেন? বস্তত তার মত বুযুর্গ মিথ্যা বলতে পারেন না। বরং বাস্তবেই নিজেকে তিনি এমনটিই ভাবতেন। এরাই আল্লাহর ওলী । আল্লাহর ওলীগণ নিজেকে অন্যের চেয়ে পাপী মনে করতেন। অপরের দোষ তখন চোখে পড়ে না ' যুগের মহান পুরুষ হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.) ছিলেন আমল ও তাকওয়ার এক জীবন্ত ব্যক্তিত্। তারই এক খলিফার বক্তব্য । তিনি বলেন, 'হযরত! আপনার মজলিসে যখন বসি, আপনার উপদেশ যখন শুনি, তখন মনে হয়, এ মজলিসে সবচে খারাপ ব্যক্তি আমি । আমার চেয়ে পাপী, আমার চেয়ে বড় অপরাধী যেন এখানে আর কেউ নেই। সোজা কথা হলো, আমার কাছে মনে হয়, আমি পশুর চেয়েও নিকৃষ্ট । হযরত উত্তর দিলেন, “এ তো তোমার অবস্থা । আর আমার অবস্থা কী জানো? সত্য কথা হলো, আমার অবস্থাও তোমার মতই । আমি যখন বয়ান করতে থাকি, তখন মনে হয় 11001 13/5.0014
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।