ইসলাহী খুতুবাত ৩৫. মোটকথা, আমরা নিজেকে শোধরানোর চিন্তা থেকে উদাসীন ৷ অথচ অপরের দোষচর্চা ও তাকে শোধরানোর কসরত আমরা করি। ফলে আমার আমল বা কর্মপন্থা আল্লাহর সন্তপ্টিমতে হয় না। নিজের শোধরানোর ফিকির নেই, অথচ অপরকে শোধরানোর চিন্তা- এটা তো ছ্ৈতনীতি । এর কারণে আমাদের কথার আজ কোনো ওজন নেই, উপদেশের কোনো সার নেই, ওয়াজ-নসীহতের কোনো বরকত নেই, নূর নেই, প্রভাব নেই, প্রতিক্রিয়াও নেই। বরং আমাদের এ সকল প্রচেষ্টা পরিণত হচ্ছে সভা-সেমিনারের শোভা বৃদ্ধি ও কানের সুখের উপকরণে। প্রত্যেকেরই নিজ আমল সম্পর্কে জবাব দিতে হবে এ ক্ষেত্রে কুরআন মজীদের বক্তব্য হচ্ছে, "হে মুমিনগণ! তোমরা আত্মশ্ুদ্ধির ফিকিরে প্রথমে নিজেকে শোধরাও | যদি এমনটি করতে পার এবং হিদায়াতের পথে চলতে পার, তবে যারা ভ্রষ্টপথে চলেছে, পাপাচারের স্রোতে নিজেকে এলিয়ে দিয়েছে, তাদের অন্যায়-অপরাধ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ, সবাইকেই তো একদিন যেতে হবে আল্লাহর কাছে। প্রত্যেককেই তার কাছে জবাবদিহি করতে হবে । একজনের অপকর্মের জবাবদিহি অন্যজনকে করতে হবে না। কাজেই তুমি নিজের কথা ভাবো। যাচাই করে দেখ, তোমার আমল কেমন। অন্যের ব্যাপারে চিন্তা করার আগে নিজের অবস্থাটা তলিয়ে দেখ। অপরের দোষক্রটি খুটিয়ে খুটিয়ে বের করা আর নিজের সম্পর্কে উদাসীন থাকা তোমার জন্য উচিত নয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন_ (যাগ য৮০1৯০৮9-7$218 4 0811 এডি এ 22 'যে বলবে, মানুষ ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, অপরের উপর আপত্তি করে চলবে, বলবে, তারা অশ্লীলতা, অবৈধতা ও পাপাচারের গভ্ডালিকা-প্রবাহে নিজেদের জীবন তরি ভাসিয়ে দিয়েছে- সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি নিজেই । কারণ, অন্যের উপর আপত্তি করার অর্থ বাস্তবেই সে যা বলছে. তার ভয় যদি নিজের অন্তরে থাকতো, তাহলে সর্বপ্রথম 'নিজেকে সংশোধন করার ফিকির করত। হযরত যুনুন মিসরী (রূহ.) হযরত যুনুন মিসরী (রহ.) একজন মর্ধাদাসম্পন্ন বুযুর্গ ছিলেন। তীর মর্যাদার উর্্বতা ছিলো আমাদের কল্পনারও বাইরে । তার সন্ধে একটি ঘটনা ///1- 1401) /5.001
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।