এ অবস্থার কারণ ও পরিবর্তনের কথা বর্তমানে যেখানে- সেখানে শোনা যায়। আমরা দেখতে পাচ্ছি, এর জন্য কত দল, কত পার্টি, কত সংস্থা ও সংগঠন তৈরি হচ্ছে। অথচ পরিস্থিতির প্রতি দৃষ্টি ঘোরালে এবং বাস্তবজীবনকে একটু কাছ থেকে পর্যবেক্ষণ করলে অনুভূত হয়, সংস্কার, শুদ্ধি ও দিনবদলের সকল প্রচেষ্টা একদিকে, সকল পাপাচারের সয়লাব আরেক দিকে । মানুষের মাঝে এতসব প্রচেষ্টার প্রভাব-প্রতিক্রিয়া দৃষ্টিগোচর হচ্ছে না। বরং মনে হয় কিশতি বাকা পথেই চলছে। অগ্রগতি হচ্ছে কেবল অন্যায়, অপরাধ, পাপাচার ও অনিষ্টতার। “ কবির ভাষায়_ 2৮2৮০০৮০৮০৩ ০1/524 2০৮৬৫ 44৮৪-৮৪-০5 4৮6০৮ “এ কোন অদ্ভুত মঞ্জিল ও পথ । পথ চলতে চলতে পা নিথর হয়ে গিয়েছে। অথচ দূরত্ব এখনও কমেনি, বরং ভ্রমণের পূর্বে যেমনটি ছিল, তেমনই রয়ে গিয়েছে।' প্রশ্ন হলো, সংশোধনের এত সব প্রচেষ্টা সফল হচ্ছে না কেনঃ সংশোধনের শুরুটা অপর থেকে হয় এ প্রশ্বের উত্তর আল্লাহ তাআলা উক্ত আয়াতের মাধ্যমে দিয়েছেন। সংশোধনের এ সকল চেষ্টা ব্যর্থ হওয়ার কারণ হলো, প্রত্যেকেই সংস্কারের পতাকা হাতে নিয়ে চায়, সংশোধনটা যেন অপর থেকে শুরু হোক । অর্থাৎ প্রত্যেকের মনে একটা ধারণাই বদ্ধমূল হয়ে আছে যে, মানুষ নষ্ট হয়ে গেছে, পাপাচারের যাঝে ডুবে আছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, নগ্নতার বাজার চরম গরম হয়ে আছে। সুতরাং মানুষকে শোধরাতে হবে, এসব কাজ থেকে তাদেরকে বাধা দিতে হবে। নিজের সংশোধনের ভাবনা নেই কিন্তু কেউ কখনও নিজের অবস্থাটা খতিয়ে দেখার ফুরসত পায় না, কতটা পরিবর্তন ঘটেছে নিজের মধ্যে, কত করুণ হয়েছে নিজের অবস্থা, কতটা ভুল-্রান্তির শিকার আমি নিজে, কতটা সংস্কার আমার নিজের মধ্যে প্রয়োজন- এদিকে কোনোই ভ্রুক্ষেপ নেই। অথচ প্রত্যেকে নিজেকে শুদ্ধ করাই হচ্ছে সর্বপ্রধান কর্তব্য । আগে নিজের চিন্তা, তারপর অপরের ফিকির। 51140101138 ,00এ
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।