আলোচ্য আয়াতটি পবিত্র কুরআনের একটি সংক্ষিপ্ত আয়াত | কুরআন মজীদের বিস্ময়কর মুজিষাসমৃদ্ধ আয়াত এটি । শুধু এই একটি আয়াতের ওপর আমল করলে মুক্তির জন্য যথেষ্ট হবে । বাস্তবতা-ঘনিষ্ট এক আশ্চর্যজনক আয়াত এটি । এতে রয়েছে আমাদের জীবনের জন্য আলোকিত নির্দেশনা ও । আয়াতটির বিচ্ছুরিত সৌন্দর্যালোক গোটা মুসলিম উম্মাহকে ক্ষুরধার করতে সক্ষম । আমি বলবো, শুধু এ আয়াতটির উপর আমল করতে পারলেই বর্তমানের মুসলিম উম্মাহর যাবতীয় দুঃখ-কষ্ট ও মুসিবত ঘৃচে যাবে । মুসলিম উম্মাহ পুনরায় তার রূপ-রস নিয়ে জেগে উঠবে । আজ মুসলমানদের দুর্দিন কেন? সর্বপ্রথম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উ্থাপন করছি। তারপর আয়াতের মর্মীর্থ যথাযথভাবে বুঝে আসবে । প্রশ্রটি আমাদের অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে। তাহলো- মুসলমানরা আজ নির্যাতিত, প্রতিটি জনপদে তারা আজ নিপীড়িত। মুসলিম উম্মাহর প্রতিটি রাষ্ট্র আজ বহন করে চলেছে দুশ্চিন্তা, বেদনা ও হতাশা । বসনিয়া, কাশ্মির ও সোমালিয়াতে চলছে অমানবিক নির্যাতন । আফগানিস্তানের মুসলমানরা আত্মকলহে লিপ্ত । মোটকথা, বিমর্ষ হৃদয়ের অনিবার্ধ আর্তনাদ মুসলিম উম্মাহর সবখান থেকেই উচ্চারিত হচ্ছে । তারা আজ তীব্র সমস্যায় জর্জরিত । এর কারণ কী? এর কারণ অনুসন্ধানে যখন আত্মনিয়োগ করি, তখন যে কারণটি চোখ ধাধিয়ে বেরিয়ে আসে, তাহলো- ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক আজ শির্িল হয়ে গেছে। প্রিয়নবী (সা.)-এর শিক্ষামালা থেকে আমরা ছিটকে পড়ে গেছি। ইবাদতের শক্তিমন্তালাভে আমরা অক্ষম হয়ে পড়েছি। বদ-আমলের প্রবলতা আমাদেরকে অধিকার করে বসেছে। কথাগুলো তিক্ত হলেও সম্পূর্ণ বাস্তব । শুধু আমি নই, বরং যার মনে একতিল পরিমাণও ঈমান আছে, সেও এ কারণটি আজ অবলীলায় টের পাচ্ছে। কারণ, কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন- 65938453০44 98 ১৪ ০6 *তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন ।" সূরা শূরা, আয়াত ৩০) 51140101138 ,00এ
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।