তিতা তে হিরা রো নোলা “মাওলার ভালোবাসার মাত্রা লায়লার মজনুর ভালোবাসার চেয়ে কম হয় কিভাবে? মাওলার জন্য গোলাকার বল হয়ে যাওয়াই তো আনন্দের ব্যাপার ।' বোঝা গেলো, ভালোবাসার জন্য অনেক কিছুই করা যায়। তাই আল্লাহর প্রতি ভালোবাসার খাতিরে একটু কষ্ট সহ্য কর। বেতনের প্রতি আসক্তি এক লোক অপরের অধীনে চাকুরি করে। কনকনে শীত কিংবা গনগনে য়োদ উপেক্ষা করেও তাকে চলে যেতে হয় চাকুরিস্থলে। কখনও বা এমন হয় যে, কাকডাকা ভোরে আদরের সন্তানদেরকে ঘ্বমে রেখে অফিসে হাজির হয়, আবার রাতে ফিরে এসেও তাদেরকে ঘুমের ঘোরে পায়। এখন যদি কেউ তাকে বলে, 'ভাই, তোমার চাকুরিটা দেখছি অনেক কষ্টের। চলো, আমি তোমার টাকুরিটা ছাড়িয়ে দিই। এত ভোরে ওঠা, স্ত্রী-সন্তান ছেড়ে চলে যাওয়া, সারাদিন ছাড়ভাঙ্গা খাটুনি করা, তাও অন্যের অধীনে- এসবই তোমার মনের চাহিদা পরিপন্থী । কাজেই এসব কিছুর দরকার নেই। চলো, তোমার চাকুরিটা ছাড়িয়ে আনি।" একথার উত্তরে লোকটি তখন কী বলবে? লোকটি নিশ্চয় বলবে যে, ভাই! জাপনি এ কী বলছেন! চাকুরিত তো সোনার হরিণ! বহু কষ্ট-তদবিরের পর এটা ড্াগ্যে জুটেছে। এখন আপনি এ কী বলছেন! প্রশ্নই উঠে না। চাকুরি ছাড়ার ক্ষক্পনাই আমি করতে পারি না। কেন এ উত্তর দেবে? কারণ, কাকডাকা ভোরে স্ত্রী-সম্ভান ছেড়ে টাঞচুরিস্থলে ইদুরের মত ছুটে যাওয়ার মাঝেই তার প্রশান্তি। যেহেতু এসব সষ্টের পেছনে রয়েছে বেতন-ভাতার প্রতি তার আসক্তি । মাস শেষে নগদ টাকা ছাঁতে পেলে এসব কষ্ট তার মনেই থাকে না। ভাই কোনো সময় চাকুরি চলে গেলে বরং সে কাদবে। সুপারিশের জন্য কর্তাদের দ্বারে দ্বারে ঘ্বরে বেড়াবে । ্টাক্কুরি উদ্ধারের জন্য জুতা ক্ষয় করবে। অন্রপ গুনাহর কাজ বর্জন করাও স্ত্রী-সন্তানকে ছেড়ে চাকুরিতে যাওয়ার মনত কষ্টসাধ্য ব্যাপার । কিন্তু গুনাহর কাজ ছাড়ার পর আল্লাহর আনুগত্যের ঘাঝে যে মজা আসে, তা নগদ বেতন-ভাতার মতই আনন্দদায়ক ব্যাপার । গুনাহ বর্জনের কষ্টের মাঝেই লুকিয়ে আছে আল্লাহর মহব্বত লাভের আনন্দ । ইবাদতের স্বাদের সঙ্গে পরিচিত হও এ প্রসঙ্গে হযরত ডা. আব্দুল হাই (রহ.) একটি স্বারগর্ভ কথা বলেছেন যে, শফস তো তৃপ্তি ও আনন্দের প্রতি তীব্রভাবে লালায়িত থাকে । তার খোরাকই 51 14001138,00এ
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।