২৬... ইসলাহী খুতুবাত__. মনের এ আবেদন দূরে সরিয়ে দেয়। এ প্রচণ্ড শীতের রাতেও বিছানা থেকে ওঠে যায়। বরফের মত ঠাণ্ডা পানি দিয়ে সবকিছু পরিষ্কার করে । মায়ের হৃদয় থেকে কত মমতা, কত মায়া ঝরে পড়ে । এটা কী সাধারণ কষ্ট! মমতাময়ী মা এসব কষ্ট অকুষ্ঠচিত্তে সহ্য করে নেয়। কারণ, মায়ের একমাত্র কাম্য হলো, সন্তানের কল্যাণ ও সুস্থতা । ভালোবাসা কষ্টকে মিটিয়ে দেয় এক মহিলার কোনো সন্তান নেই । ডাক্তরের কাছে গিয়ে বলল, ভাই! যে কোচ্লো উপায়ে চিকিৎসা করুন, যাতে আমি “মা' হতে পারি। এজন্য সে দু'আ, তাবিজ-কবজ, মন্ত্র-তন্ত্রসহ আরও কত কিছুর ছারস্থ হলো। তার এ ব্যাকুলতা দেখে অপর মহিলা তাকে বললো, শোনো, তুমি সন্তানের আশা ছেড়ে দাও। এটা অনেক নির্মম কষ্ট্রের ব্যাপার । সন্তানের লালন-পালনসহ কত ঝামেলা যে তোমাকে পোহাতে হবে। সন্তানপ্রত্যাশী নিঃসন্তান মহিলাটি তখন কী উত্তর দেবে? সে তো এটাই বলবে যে, আমি একটি সন্তানের জন্য হাজারো কষ্ট বিসর্জন দেবো । এ জাতীয় উত্তর সে কেন দেবে? কারণ, সন্তানের মুল্য ও গুরুত্ব তার হৃদয়ের গভীরে গেঁথে আছে। সন্তানের মুখ দেখে সে সব কষ্টের কথা ভুলে যাবে । যদিও কষ্ট তাকে করতেই হবে- এটা সে জানে, তবুও সন্তানের মাঝেই বয়েছে মায়ের হৃদয়ের প্রশান্তি । হৃদয়ের প্রশান্তির জন্যই এত কষ্ট সে বরণ করে নেয়। আল্মামা রম্মী (রহ.) এ কথাটি এভাবে তুলে ধরেছেন-_ ১৯৮৫৪৮৮৬৪)। “ভালোবাসার কারণে তিক্ত বস্তরও মিষ্ট হয়ে যায় ।" মাওলার ভালোবাসা যেন লায়লার ভালোবাসার চেয়ে কম না হয় মাওলানা রুমী (রহ.) যসনবী শরীফে প্রেম-ভালোবাসার অনেক বিরল ঘটনার বর্ণনা দিয়েছেন । লায়লা-মজনুর প্রেমের বিবরণও সেখানে স্থান পেয়েছে। মজনু লায়লার ভালোবাসায় আসক্ত। এজন্য সে দুধের নহর খনন শুরু করেছিলো । তার এ করুণ অবস্থা দেখে কেউ কেউ তাকে বলেছিলো, তোমার এসব কাজ তো নিদারুণ কষ্টের! ছেড়ে দাও এসব ৷ মজনু উত্তর দিয়েছিলো, শত-সহত্র কষ্ট-ক্লেশ কুরবান হোক তার জন্য. যার প্রেমে আমি আসক্ত । নহর খনন বিশাল কষ্টসাধ্য ব্যাপার অবশ্যই | কিন্ত এর মাঝেই তো আমি আনন্দ ও প্রশান্তির ছোয়া পাই। মাওলানা রুমী (রেহ.) বলেন- 11001 13/5.0014
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।