Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১১ টিিরেইরানাাররররতি ইসলাহী খুতুবাত যায়। ভোগের পর তৃন্তির সঙ্গে সে পরিচিত হতে চায় না। শুধু ভোগ, শুধু বিলাস, শুধু মজা, শুধু লাভ সে চায় এবং চায়। একে নিয়ন্ত্রণে আনার পথ একটাই । তাহলো শরীয়ত ও আখলাক । শরীয়তের গন্তিতে একে বন্দি করতে হয় এবং আখলাকের নীতি দ্বারা একে দমন করতে হয়। তারপর সে নিস্তেজ হয়। গুনাহর স্বাদ এবং একটি দৃষ্টান্ত গুনাহর মাঝে একটা নগদ লাভ আছে। আনন্দ পাওয়া এবং যজা অনুভূত হওয়াই হলো নগদ লাভ। মূলত পরীক্ষাটা এখানেই । গুনাহ মানুষকে টানে । তারঘ্ধপ-রস ও গন্ধে মানুষ আকর্ষিত হয়। ক্ষণিকের জন্য হলেও মজা পাওয়া যায়। হযরত থানবী রেহ.) এ সুবাদে চমৎকার দৃষ্টান্ত দিতেন। তিনি বলেছেন, এ যেন খুজলি রোগ । খুজলিতে যতই নথ চালাবে, ততই স্বাদ পাবে । এ স্বাদে অভ্যস্ত রোগীকে বাধা দিলেও কাজ হয় না। কিন্তু এ স্বাদ আসলেই কি স্বাদ? বরং এ তো রোগ । যত চুলকাবে, রোগও তত বাড়বে । চুলকানির এ স্বাদ সাময়িক । সাময়িক এ স্বাদের পরই বোঝা যায়, কত ধানে কত চাল । তারপরই টের পাওয়া যায়, জ্বালা-পোড়া ও ব্যথা । গুনাহর মজাও অনুরূপ। এ মজা সাময়িক । এর ঘোর ক্ষণিকের । বরং প্রকৃত মজা গুনাহ ছেড়ে দেয়ার মধ্যেই । নিয়মিত আল্লাহর স্মরণ ও যিকিরে মাধ্যমেই লা করা যায় আসল মজা, যে মজা চিরস্থায়ী । গুনাহর সাময়িক স্বাদের তুলনায় এর স্বাদ অনেক বেশি। এর সঙ্গে গুনাহর সাময়িক স্বাদের কোনো তুলনা হয় না। একটু কষ্ট সয়ে নাও তাই আল্লাহ ও তার রাসূল (সা.) দিক-নির্দেশনা দিয়েছেন যে, মনের কামনা-বাসনার বিপরীতে চলো । কেননা, এর অনুকরণ তোমাকে পতনের গভীর গর্তে ছুঁড়ে মারবে । কাজেই একে প্রশ্রয় দিও না। শরীয়তের গপ্ডির ভেতরে একে বন্দি করে রেখো । অবশ্য প্রথম প্রথম একটু কষ্ট হবে। টিভির চোখ ধাধানো আকর্ষণ থেকে, অশ্ীলতার যৌনতামাখা আবেদন থেকে মুখ ফিরিয়ে রাখা নফসের জন্য কি চাত্রিখানি কথা! তাই প্রথম প্রথম একটু-আধটু কষ্ট হবে বৈ কি! কিন্ত থেমে থাকলে তো চলবে নাঃ বরং তোমাকে নফসের বিরুদ্ধে ঘুরে দীড়াতেই হবে । কারণ, আল্লাহর বিধান হলো, যদি নফসের সামনে নেতিয়ে পড়ার অভ্যাস গড়ে তোলে, তাহলে মনে রাখবেন, সে তোমার সামনে বাঘ হয়ে দাড়াবে । আস্তে আস্তে তোমাকে সে গিলে ফেলবে । পক্ষান্তরে যদি দৃঢ়চেতা মনোভাব নিয়ে তার বিরুদ্ধে রুখে দীড়াও, তাহলে দেখবে, সে একটি বিড়ালও নয় । বরং তখন সে তোমার সদিচ্ছা ও শরীয়তের নিশ্চিদ্র জালে 51 140101138,00এ

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।