ইসলাহী খুতুবাত ২১ নারী-পুরুষের উষ্ণ আলিঙ্গন পাশ্চাত্য সমাজের জন্য কোনো ব্যাপারই নয় । ব্যভিচারের দরজা-জানালা তাদের সমাজে উন্মুক্ত। এতে বাধা দেয়ার কেউ নেই। তাদের অবস্থা দেখলে মনে হয়, রাসূলুল্লাহ (সা.) যা বলেছিলেন, তারাই তার পরিপূর্ণ বাস্তব রূপ। তিনি বলেছিলেন, একটা সময় আসবে, ব্যভিচার ব্যাপকভাবে বেড়ে যাবে । তখন সবচে সৎ ওই লোকটি হবে, যে ব্যভিচারে লিপ্ত নারী-পুরুষকে বলবে, “এখানে নয়, বরং একটু আড়ালে যাও। চৌরাস্তায় নয়, বরং বৃক্ষটির ওপাশে চলে যাও, তারপর সেখানে যা করার কর।' পাশ্চাত্য-সমাজের ব্যভিচার সম্নাচার যেন বাস্তবেই আজ এ পর্যায়ে এসে দীড়িয়েছে। আমেরিকাতে ধর্ষণের আধিক্য কেন? মোটকথা, যৌনাবেগকে নিবারণ করার সকল অস্বাভাবিক পথ ও অবৈধ পন্থা তাদের বর্তমান সমাজে চোখ ধাধিয়ে পড়ে আছে। তবুও ধর্ষণের ঘটনা তাদের সমাজেই বেশি ঘটছে। এক্ষেত্রে আমেরিকার অবস্থান সর্ব শীর্ষে । প্রশ্ন হলো, যে দেশে যৌনক্ষুধা মেটানোর সকল পথ উন্মুক্ত, সে দেশটিতে ধর্ষণের ঘটনা ঘটবে কেন? চোখ তৃূললেই উদ্দাম যৌনতা কাছে টেনে নিচ্ছে, সেখানে ধর্ষণের প্রয়োজনই বা কেন হবে? আসল কথা হলো, তাদের মন আজ কোনো কিছুতে স্বস্তি পাচ্ছে না। পারস্পরিক সন্তুষ্টির মাধ্যমে যৌনক্ষুধা মিটিয়েও স্বস্তি পাচ্ছে না। তাই একটু সুখের জন্য, খানিকটা তৃত্তির জন্য যৌনতার আরেক বীভত্স রূপ তারা আবিষ্কার করেছে ধর্ষণ- জোরপূর্বক যৌনক্ষুধা নিবারণ । এ পথেই তারা সুখ খুঁজে বেড়াচ্ছে । তবুও সুখ নেই, শান্তি নেই। এজন্যই বলি, আসলে মনের চাহিদার শেষ নেই, আত্মতৃপ্তির অন্ত নেই, কামনা-বাসনার সীমারেখা নেই। এ তৃষ্ত্রা নিবারণের নয় 'জুউল বাকুার' একটি রোগের নাম। আমরা একে 'ক্ষুধারোগ' বলি। এর বৈশিষ্ট্য হলো, রোগীকে সে তীব্র-ক্ষুধায় অস্থির করে তোলে । যত খায় তত যেন সে লাফিয়ে লাফিয়ে ওঠে । ক্ষুধা শেষ হয় না, কোনো খাবারই তার ক্ষুধা মেটাতে পারে না। 'ইসতিসকা' বা তীব্র পিপাসাও এ ধরনের একটি রোগ। সাগর গিলে ফেললেও এ জাতীয় রোগীর পিপাসা নিবারিত হয় না। মানুষের প্রবৃত্তির চাহিদা ঠিক অনুরূপ । একে কাবু করা যায় না। 'ইসতিসকা'র রোগীর মত নফস শুধু কামনার জাল বুনে যায়, আশার স্বপ্ন দেখে 11001 13/5.0014
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।