আমরা চক্রান্ত গ্রহণ করেছি আমাদের পূর্বসূরী আকাবির যুগের চাহিদা, দাবী, আধুনিক ব্যবসা-বাণিজ্য, তার পরিভাষা এবং অন্যান্য বিষয় জানার প্রতি এতটা গুরুত্ দিয়েছেন, যেন সেগুলোর প্রকৃত অবস্থা সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন এবং সমাধান দিতে পারেন। কিন্ত আমাদেরকে যখন সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে বাজার-মার্কেট এবং অন্যান্য সামাজিক কর্মসূচী থেকে বের করে দেয়া হয়েছে, সে ক্ষেত্রে তাদের এ ষড়যন্ত্র নস্যাত করে দেয়ার পরিবর্তে আমরা তাকে গ্রহণ করে বসে আছি। সেটা এভাবে যে, আমরা আমাদের ইলম, বুদ্ধি, মেধা, চিন্তা ও গবেষণার গণ্তিকে সীমাবদ্ধ করে ফেলেছি। এ গন্ডি অতিক্রম করার কোনো সুযোগ যেন আমাদের নেই। এহেন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়া ছাড়া আমরা দ্বীনকে জীবনের ব্যাপক পরিসরে প্রতিষ্ঠা করতে পারবো না কখনও । অর্থাৎ- যতক্ষণ না আমরা এসব আধুনিক ব্যবসা-বাণিজ্যের সঠিক ধারণা এবং সেগুলোর সঠিক মূলনীতি ও বিধান হদয়ঙগম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা নেই। গবেষণার ময়দানে উলামায়ে কেরামের দায়িত্ব সম্ভবত একথা বললে বাড়াবাড়ি হবে না যে, এ ব্যাপারে আমাদের কর্মকাণ্ড এতটাই অসম্পূর্ণ যে, আজ যদি আমাদেরকে বলা হয়, রাষ্ট্রক্ষমতা পুরোপুরি তোমাদের হাতে দেয়া হলো, তোমরা রাষ্ট্র চালাও ৷ অর্থাৎ_ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মন্ত্রী পর্যস্ত এবং উধ্বতন আমলা থেকে সাধারণ কর্মচারী পর্যস্ত সব তোমাদের লোক নিয়োগ কর। তাহলে বাস্তব কথা হলো, আমাদের বর্তমান অবস্থান এ পর্যায়ে নেই যে, এক/দুই দিন, এক/দুই সপ্তাহ, এক/দুই মাস কিংবা এক বছরে অবস্থার পরিবর্তন করতে পারবো। কারণ, আধুনিক বিষয় ও নিত্যনতুন উদ্ভূত মাসআলা সম্পর্কে সম্যক ধারণা এবং সে সম্পর্কে পড়াশোনা ও গবেষণা আমাদের নেই । আর যদি মাসআলা সম্পর্কে ধারণা ও গবেষণাই না থাকে, তাহলে তা কার্যকর করা কিভাবে সম্ভব? অতএব উলামায়ে কেরামের মনোযোগ এদিকে ফেরানো প্রয়োজন | এটা উলামায়ে কেরামের দায়িত্ব এবং সময়ের অনিবার্য দাবী । কিন্ত মনোযোগ দেয়ার অর্থ এ নয় যে, মূল মাসআলার বিকৃতকরণ শুরু হবে । বরং উদ্দেশ্য হলো, এই সম্পর্কে সঠিক ধারণা নিয়ে সঠিক ফিকৃহী উসূল ও মূলনীতির আলোকে তার সঠিক সমাধান ও বিধান জাতির সামনে পেশ করতে হবে । 11001 13/5.0014
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।