Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

আলেম সেই ব্যবসায়ীকে সন্তোষজনক উত্তর দিতে পারেন না। পরিণতিতে ব্যবসায়ীর মনে এ ধারণাটিই জায়গা করে নেয় যে, এ সমস্যার কোনো সমাধান আলেমদের কাছে নেই। সুতরাং এ ব্যাপারে তাদের কাছে যাওয়াই অর্থহীন । কাজেই নিজেরা যা বুঝো-তাই কর। এর দুঃখজনক ফলাফল হলো, আজ আমাদের ব্যবসা-বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি সব সেক্যুলার ডেমোক্রেসির নীতিমালার অধীনে চলছে। ইসলামের কোনো দখলদারিত্ব আজ এসব অঙ্গনে নেই। জনগণ এবং উলামায়ে কেরামের মাঝে বিস্তর দূরত্‌ এটা বর্তমানে দিবালোকের মত স্পষ্ট যে, এসব নিত্যনতুন উন্ভুত মাসআলার ব্যাপারে উলামায়ে কেরামের কর্তৃত্‌ সাধারণ জনগণের ওপর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। যে লোকগুলো সকাল-বিকাল আমাদের হাতে চুমু খায়, নিজেদের ব্যবসা-প্রতিষ্ঠান উদ্বোধন, ছেলে-মেয়ের বিয়েশাদি এবং অন্যান্য উদ্দেশ্যে উলামায়ে কেরামের মাধ্যমে দু'আ করায়, সেই লোকগুলোকেই যদি উলামায়ে কেরাম বলেন যে, ব্যবসা এভাবে নয়, এভাবে করুন অথবা নির্বাচনে ভোটটা একজন আলেমকে দিন, তাহলে এ জনসাধারণই উলাষায়ে কেরামের কথাকে সাধুবাদ জানায় না। কারণ, তাদের মনে এ ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছে যে, দুনিয়াতে চলার জন্য আলেম-সমাজ থেকে যথাযথ দিক-নির্দেশনা পাওয়া যাবেনা। তাদের আর আমাদের মাঝে এটা এক বিশাল দেয়াল। এ দেয়াল যতক্ষণ না ভেঙ্গে চুরমার করে দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত সমাজের বিশৃঙ্খলা দূর হবে না। বাধার এ প্রাচীর ভাঙ্গার জন্য আমাদের কর্মকৌশল বিভিন্ন ধরনের হতে পারো। কিন্তু এ মুহূর্তে আমার বিষয় সেটা নয়। প্রসঙ্গক্রমে একটি কথা বলে দিতে চাই। এ দেয়াল ভাঙ্গার কথা বিভিন্ন গ্যোষ্টি থেকে আজ উখাপিত হচ্ছে। এমনকি আধুনিক শিক্ষিতদের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু মাওলানা ইহতেশামূল হক থানভী রহ. এর বক্তব্য ছিলো যে, এসব আধুনিক শিক্ষিত ও আধুনিকতাপ্রিয় মানুষ যে এ ব্যবধানের দেয়াল ভেঙ্গে দেয়ার কথা বলে- এর ছ্বারা তাদের উদ্দেশ্যে হলো, এ দেয়ালের নিচে আলেম-সমাজকে দাফন করে দাও, তবেই সব বিভেদ ঘুচে যাবে । যিনি যুগসচেতন নন, তিনি অজ্ঞ উলামায়ে কেরামকে যুগসচেতন হতে হবে যে, সমাজে হচ্ছেটা কি? আমাদের পূর্বসুরী ফুকাহায়ে কেরাম অত্যন্ত দূরদর্শী ছিলেন বিধায় তারা বলে গিয়েছেন- //0/./51-10131138.001

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।