নফস আংশিক অর্জনে বিশ্বাসী নয়। তার কামনা দরজা-জানালা মানে না। তার চাহিদা কখনও শেষ হয় না। কাজেই তুমি যতই তার কথা শুনবে, তার পেছনে চলবে, তার গোলামি করবে, তার চাহিদা শেষ হবে না। নির্দিষ্ট একটি স্তরে পৌছার ফুরসত সে তোমাকে দেবে না। সে কারণে শান্তি, স্বস্তি, স্থিরতা তোমার জীবন থেকে বিদায় নিয়ে যাবে । একটি আশা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে লোভী নফস তোমাকে আরেকটি স্বপ্ন দেখানো শুরু করবে। স্বপ্রের পর স্বপ্র, আশার পর আশা, চাহিদার পর চাহিদার আনাগোনা তোমাকে অস্থির করে তুলদ্রে। কাজেই এ সবের পেছনে না পড়ে অল্লপেতুষ্টিতে অভ্যন্ত হও । তাহলে সুখ. পাবে, শান্তি পাবে। রস-আনন্দের কোনো সীমা নেই বর্তমান বিশ্বে বিত্র-বৈভবে যেসব জাতির জীবন থে-থৈ করছে, তারা বলে, “মানুষের ব্যক্তিগত জীবন স্বাধীন। যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে অফুরন্ত খেলাধুলা, দুরম্ত আনন্দ ও উদ্দাম ফুর্তির মাঝে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারবে । যার জীবন যেভাবে চালাতে চায়, সেভাবেই চালাতে পারবে । যেখানে সে ফুর্তি দেখবে, সেখানেই অবলীলায় নিজেকে সপে দিতে পারবে । এতে তাকে কোনো বাধা দিও না। তার স্বাধীনতার মাঝে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করো না।' আজকের সমাজ যেন এরই প্রতিফলিত রূপ। আমরা আজ দেখতে পাচ্ছি, রস-আনন্দের মাঝে মানুষ ডুবে আছে। যে যার খুশি মতো খাচ্ছে, ফুর্তি করছে। এ পথে কেউ কোনো বাধা দিচ্ছে না। আইনের সুশাসন, ধর্মীয় অনুশাসন, নৈতিকতাবোধ কিংবা সামাজিক প্রতিবন্ধকতাও আজ এসব উশৃঙ্খল জীবন থেকে ওঠে গেছে। এরপরেও যদি এ জীবনগুলোর কাছে প্রশ্ন রাখা হয়, খুব তো করেছ, এবার বলো তো, তোমার সব আশা পূর্ণ হয়েছে কি? সব উদ্দেশ্য সফল হয়েছে কিঃ এরপরেও তোযার কোনো আশা-আকাঙ্ষা অপূর্ণ রয়ে গেছে কিঃ এর উত্তরে সবাই একটা কথাই বলবে। সংক্ষিপ্ত সে উত্তরটি হবে- না। অনেক আশাই আমার পূর্ণ হয়নি । যদি আরো পেতাম, তাহলে স্বপ্ন পূরণে আরো উন্নতি করতে পারতাম । এভাবে এক চাহিদা আরো চাহিদাকে সুযোগ করে দেয়। এক আকাজ্কা থেকে উহ্সারিত হয় আরেকটি নতুন আকাজক্কা। এ ধারা অব্যাহত থাকে । এর শেষ নেই, সীমা নেই। 51 140101138,00এ
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।