Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

০০ সপ পতন হজ কউ বিষয়গুলোর মর্যাদা বা গুরুত্ব হলো ছিতীয় স্তরের । অর্থাৎ এর তেমন গুরুত্ব নেই। এমন পরিস্থিতির উদ্ভব হওয়ার পেছনে অবশ্য কিছুটা অপারগতাও ছিলো । তাহলো, ইসলামের শক্রদের চক্রান্তের কারণে মূলত বাজারে, অর্থনীতিতে, রাজনীতিতে দ্বীনের কোনো নিয়ন্ত্রণ ছিলো না। ফলে যু'আমালাত, মু'আশারাত ও আখলাক বিষয়ক মাসআলাগুলো কার্যকর করার ক্ষেত্রে বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার কারণে যেসব মাসআলা এ বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত, সেগুলো শুধু ঘিউরিক্যাল বিষয়ের ব্যাপারে সে ধরনের গুরুত্ব থাকে না, যে ধরনের থাকে প্র্যাকটিক্যাল বিষয়ে এবং জীবনঘনিষ্ঠ কর্মকাণ্ডে। উক্ত অপারগতা যথাস্থানে বাস্তব । কিন্তু এটাও এক তিক্ত বাস্তবতা যে, আমাদের পড়া-শোনার ক্ষেত্রেও মু'আমালাত, মু'আশারাত ও আখলাকের অধ্যায়গুলো অনেক পেছনে পড়ে গিয়েছে। এমনকি এগুলো সম্পর্কে মৌলিক ধারণা পর্যস্ত আমাদের অনেকের নেই। এখন বড় বড় শিক্ষাবিদ, আলেম ও গবেষকও অনেক সময় এসব বিষয় সম্পর্কে হিমশিম খান। এটাই হলো আমাদের ভেতরগত অবস্থা । আর প্রশাসনের অবস্থা তো আরো নাজুক । ইংরেজ আর তাদের এসব ভাবশিষ্যের মাঝে বর্তমানে কোনো তফাৎ নেই। তারা যে চিন্তাধারা লালন করে, এরাও সেই একই চিন্তাধারার পরিচর্যা করে। আর সাধারণ মুসলমানদেরকে দুই শ্রেণীতে চিহ্নিত করা যায়। এক শ্রেণী হলো, যারা ইংরেজ প্রবর্তিত শিক্ষাব্যবস্থায় পড়া-শোনা করে এবং তাদের ঘড়ন্ত্রের জালে আটকা পড়ে তাদেরই চিস্তা-চেতনায় বেডে ওঠেছে । আসলে তারা ধর্মের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছে। নামে মুসলমান হলেও বাস্তবে ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মনে করে, আদমশ্ুমারিতে আমার নাম মুসলমান হিসাবে থাকলে থাক- তাতে কোনো অসুবিধা নেই। কিন্ত আমাকে জীবন চালাতে হবে সেভাবেই, যেভাবে চলছে বর্তমানের দুনিয়া । আর আকাইদ, ইবাদাত, মুআমালাত ইত্যাদি ঠিক আছে কি-না এটা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই । মনে হয়, এ শ্রেণীর মানুষ ধর্মকে নিয়ে ছেলেখেলায় মত্ত। পক্ষান্তরে অন্য শ্রেণীটি হলো, যারা মুসলমান হিসাবে বেঁচে থাকতে চায় । ইসলামকে তারা ভালোবাসে । দ্বীনের সঙ্গে তাদের সম্পর্ক আছে। দ্বীন থেকে ছিটকে পড়ক-এটা তারা ভাবতেও পারে না। এ শ্রেণীর লোকেরা কোনো না কোনোভাবে উলামায়ে কেরামের সঙ্গেও সম্পর্ক রাখেন। কিন্ত সেটা সর্বোচ্চ আকাইদ ও ইবাদাতের গশ্তিতেই আবদ্ধ । আরেকটু অগ্রসর হলে বিবাহ কিংবা তালাক পর্যন্ত গড়াতে পারে। এরপর আর সামনে অগ্রসর হয় না। ///1- 1401) 1/5.001

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।