Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮, ._._. ইসলাহী খুতুবাত.... মু'আশারাত এবং আখলাক। আকাইদ ইবাদাতের শুরুতব আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু অবশিষ্ট তিনটি বিভাগের ওপর আমরা ততটা নজর দিইনি, যতটা দেয়া প্রয়োজন ছিলো । আর এই গুরুত্‌ না দেয়ার কারণ দুটি- প্রথম কারণ এই যে, আমরা আকাইদ এবং ইবাদাত ঠিক করার ক্ষেত্রে যতটা গুরুত অনুভব করেছি, ততটা গুরুত্‌ অনুভব করিনি মু'আমালাত মু'আশারাত এবং আখলাক শুদ্ধ করার ক্ষেত্রে । যার ফলে কেউ নামায ছেড়ে দিলে তাকে ধার্মিক-পরিবেশে মহা অপরাধী মনে করা হয়। অবশ্য এটা মনে করা উচ্ষ্িও। কারণ, সে আল্লাহর একটি ফরয বিধান ছেড়ে দিয়েছে এবং দ্বীনের একটি ভিতকে নড়বড়ে করে দিয়েছে । কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের মু'আমালাত তথা লেনদেনের ক্ষেত্রে হালাল-হারামের তোয়াক্কা না করে কিংবা অমার্জিত চরিত্রগুলোকে সংশোধন না করে, তাহলে তাকে সমাজের চোখে ততটা খারাপ মনে করা হয় না। দুই দ্বিতীয় কারণ এই যে, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার ক্ষেত্রে ইবাদতের অধ্যায়গুলো যতটা গুরুত্বের সঙ্গে পড়ানো হয়, ততটা গুরন্ত্‌ মু'আমালাত, মু'আশারাত ও আখলাক বিষয়ক অধ্যায়গুলোতে দেয়া হয় না। ফিকহশাস্ত্রে কিংবা হাদীস শাস্ত্রের ক্ষেত্রে অনুসন্ধান, গবেষণা, পর্যালোচনা, ব্যাখ্যা, তাহকীক ও তাশরীহ ইত্যাদি পর্যস্ত এসে সকল তোড়-জোড় নিস্তেজ হয়ে যায়। খুব বেশি হলে “নিকাহ' কিংবা তালাক পর্যন্ত চলে । আরো সামনে গেলে হয়ত “কিতাবুল বুযু' পর্যন্ত হেলাফেলা অবস্থায় করা হয়। তবে আনুষঙ্গিক আলোচনার ক্ষেত্রে সে রকম গুরুত্‌ দেয়া হয় না, যেমন গুরুত্‌ দেয়া হয় ইবাদাতের জুযয়ী', ফুরঈ' তথা শাখা-প্রশাগত মাসআলাগুলোর ক্ষেত্রে । যেমন 'রফয়ে' ইয়াদাইন*-এর মাসআলা “আওলা-খেলাফে আওলা'র চেয়ে বেশি কিছু নয়। অথচ এই একটিমাত্র মাস'আলার পেছনে তিন দিন পর্যন্ত চলে যায় । অথচ সু'আমালাত ও আখলাক বিষয়ে যে অধ্যায়গুলো আছে, সে সম্পর্কে যথেষ্ট পরিমাণ আলোচনা করা হয় না। ছাত্রর ওপর শিক্ষাপদ্ধতির প্রভাব আমাদের উক্ত শিক্ষাপদ্ধতি যেন বলে দিচ্ছে, বিষয়টা তেমন গুরুতৃপূর্ণ নয়। যার অনিবার্ধ ফল দীড়ায়, এ মাদরাসাগুলো থেকে একজন ছাত্র লেখাপাড়া শেষ করে বের হয়ে যখন দেখে যে, শিক্ষাবর্ষের দশ মাসের মধ্যে আট মাসই চলে গেলো আকাঈদ ও ইবাদাতের আলোচনায় আর ত্বীনের অবশিষ্ট অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা শেষ হলো শুধু দুই মাসে, তখন তার অজান্তেই তার মাঝে এই প্রভাব গেঁড়ে বসে যে, আকাইদ ও ইবাদাত ছাড়া দ্বীনের অবশিষ্ট 51 140101138,00এ

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।