এতো গেলো একজন চাকরের কথা । চাকর মানুষ এবং মালিকও মানুষ । মেধার দিক থেকে উভয়ের মাঝে মিলও রয়েছে । চাকরের মেধা সীমিত এবং মালিকের মেধাও সীমিত। আর আমরা তো আল্লাহর গোলাম । কোথায় আমাদের সীমিত মেধা আর কোথায় ভার অসীম জ্ঞান। উভয়ের মাঝে তো আসমান-যমিন ফারাক । কাজেই একজন চাকরের বেলায় যদি 'কারণ' জিজ্ঞেস করার অহেতুক প্রবণতা দূষণীয় হতে পারে, তবে একজন গোলাম প্রভূর হুকুমের মাঝে “অহেতুক প্রশ্র' করার দুঃসাহস কিভাবে দেখাতে পারে? সারকথা অক্ুলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সো.) তিন ধরনের প্রশ্ন করতে নিষেধ করেছেন। এক. বাস্তবজীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এ জাতীয় প্রশ্ন করা। দুই. অগ্রয্লোজনীয় বিষয় সম্পর্কে প্রশ্ন করা। তিন. আল্লাহ ও তার রাসূল (সা.) কর্তৃক নির্দেশিত বিধিবিধানে অহেতুক প্রশ্ন সৃষ্টি করা । যে প্রশ্রের উদ্দেশ্য এটা হয় যে, বুঝে এলে আমল করবে এবং বুঝে না এলে আমল করবেন না। রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন, পূর্ববর্তী উন্মতেরা এ তিন জাতীয় প্রশ্ন অধিক করার কারণে ধ্বংস হয়ে গেছে। তাই তোমরাও অধিক প্রশ্ন থেকে বেঁচে থাক! আর কোনো বিষয় সম্পর্কে তোমাদেরকে যদি বলি, এটা করো না, তখন তোমরা তা থেকে দুরে থাকবে । কেন করবো না- এ জাতীয় প্রশ্ন কখনও করবে না। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এর ওপর আমল করার তাওফীক দান করুন আমীন। - পে 33215419145 তা 51 14001138,00এ
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।