Mufti Taqi Usmani (ha) Book Collection in Bengali — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

২ ইসলাহী খুতুবাত . ._..... চি আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসা পরিপূর্ণ নয়, এটা তারই প্রমাণ আব্বাজান মুফতি মুহাম্মদ শফী (রহ.) প্রায় বলতেন, শরীয়তের বিধিবিধানের ব্যাপারে যাদের মাঝে শুধু সন্দেহ জাগে, তারা মূলত আল্লাহর তা'আলাকে পরিপূর্ণ ভক্তি করে না। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা কম এটা তারই প্রমাণ । কারণ, যার প্রতি অগাধ ভক্তি ও নিখাদ ভালোবাসা আছে, তারই দেয়া বিধিবিধান অকুগ্ঠচিত্তে মেনে নেয়াটাই কাম্য । তার বিধিবিধানের ক্ষেত্রে সন্দেহ কখনও হতে পারে না। দুনিয়ার ব্যাপারেই দেখুন, যার প্রতি আমাদের ভক্তি থাকে, তিনি কোনো কথা বললে আমরা সঙ্গে সঙ্গে গ্রহণ করি, এর পেছনে যুক্তি থাকলেও গ্রহণ করি এবং না থাকলেও এ বলে গ্রহণ করি যে, এত বড় মানুষ একটা কথা বলেছেন, নিশ্চয় কোনো না কোনো কারণে বলেছেন। আল্লাহ মহান। তার কুদরত, রহমত ও জ্ঞানের পরিসীমা অনুমান করারও যোগ্যতা আমাদের নেই। গোটা বিশ্ব তার রহমতের কাছে খাণী। সেই আল্লাহ যদি বলেন, অমুক কাজটি করো এবং অমুক কাজটি করো না, তাহলে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও মহব্বতের দাবী হলো, মানুষ এ কথা বলতে পারবে না যে, তিনি একাজটি কেন করতে বলেছেন এবং ওই কাজটি থেকে কেন নিষেধ করেছেন? এটাই মুলত দ্বীনের সারকথা। দ্বীন মানার জিন্দেগীর নাম । নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণ সপে দেয়ার নাম দ্বীন। অন্তর থেকে সন্দেহ, সংশয় দূর করে দেয়ার নাম ছ্বীন। বর্তমানে নানামুখী ভ্রষ্টতার উন্মেষ ঘটার পেছনে অন্যতম কারণ এটাই যে, আল্লাহ ও তার রাসূল (সা.) এর কোনো বিধান সামন্ত্রে এলে মানুষ নিজ মেধা দিয়ে তার যৌক্তিকতা বুঝতে চায়। যুক্তির অনুকূলে হলে গ্রহণ করে আর প্রতিকূলে হলে অস্বীকার করে। শিশু ও চাকরের উদাহরণ ছোট্ট শিশু এখনও কিছু বোঝে না। মা কিংবা বাবা যদি তাকে কোনো কাজ করতে, বলেন তখন সে যদি বলে, একাজটি আমি কেন করবো, এটা করলে কি ফায়দা হবে_ তবে ওই শিশু কখনও সঠিক দীক্ষা পাবে না। শিশুর কথা পরে। একজন প্রাপ্তবয়স্ক মেধাবী চাকরের কথাই ধরুন। মালিক যদি তাকে বলে, বাজারে যাও, অমুক জিনিসটি নিয়ে আস। তখন সেই চাকর যদি এ উত্তর দেয় যে, জিনিসটি কেন আনতে হবে, কি কারণে আমি জিনিসটি আনবো, এতে আমার কিংবা আপনার কি ফায়দা হবে? তাহলে সেই চাকর অবশ্যই বহিক্কারযোগ্য বলে বিবেচিত হবে । কারণ, সে চাকরির ভাষা ও দাবী বোঝে না। চাকরের কাজ হলো শুধু মালিকের হুকুস পালন করা-এ কথা সেজানে না। 11001 13/5.0014

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।